ধোনি ও ভারতকে খাটো করে দেখিয়ে ট্রোলের শিকার শোয়েব
ধোনি ও ভারতকে খাটো করে দেখিয়ে ট্রোলের শিকার শোয়েব
ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের শিকার ভারতের জামাই তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।
|
শোয়েব মালিকের পোস্ট
ক্রিসমাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব মালিক। সেখানে টুইটে একটি ম্যাচে ভারতকে হারানোর ছবি পোস্ট করে শোয়েব লিখেছেন, 'দোস্তো ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা।'

ছবিতে যা রয়েছে
ছবিতে ভারত-পাক ক্রিকেটীয় মহারণে, ভারতকে হারিয়ে শোয়েবের ফিস্ট আপ করে সেলিব্রেশনের মুহূর্তে ধরা রয়েছে। এরপর এই ছবি ঘিরে বিতর্ক ও ট্রোলিং শুরু।
|
শোয়েবের পোস্টে শুরু বিতর্ক
ভারতীয় ক্রিকেট ফ্যানেরা শোয়েবের এই পোস্টটি একেবারে ভালোভাবে গ্রহণ করেনি। ভারতকে হারানো ও ধোনির হতাশার অভিব্যক্তি সঙ্গে ক্রিসমাসের কোনও প্রাসঙ্গিকতা নেই উল্লেখ করে অনেকেই শোয়েবের রুচির নিন্দা করেছেন।
|
৮ বছর আগের ম্যাচের ছবি প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন
সেই সঙ্গে ৮ বছর আগে বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচের ছবি কেন শোয়েব ব্যবহার করলেন সেই নিয়ে নানা ট্রোলিং শুরু। সেবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শোয়েবের ব্যাটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
|
শোয়েবের ৫৭
২০১২ সালের বছর শেষে সেই টি-টোয়েন্টি ম্যাচে শোয়েব ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন। সেই ছবি বেছে নতুন বছরের শুভেচ্ছা জানানোয় শোয়েবের সৌজন্যবোধ নিয়ে চিমটি কেটে ভারতীয় নেটিজেনরা পাল্টা পোস্ট শুরু করেছেন। প্রসঙ্গত শোয়েব যেখানে ভারতীয় টেনিস তারকা সানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ,সেখানে কেন তিনি এমন ছবি বাছলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এক টুইটার ব্যবহারকারী পাল্টা লিখেছেন, ভারতীয় হিসেবে সানিয়া ভাবি এই পোস্ট দেখে খুশি হবেন না।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications