'অবসর' নিয়ে প্রাক্তনী রামিজ রাজার সঙ্গে টুইট যুদ্ধে শোয়েব মালিক
'অবসর' নিয়ে প্রাক্তনী রামিজ রাজার সঙ্গে টুইট যুদ্ধে শোয়েব মালিক
করোনা ভাইরাসের আতঙ্কে শিঁটিয়ে রয়েছে বিশ্ব। তারই মধ্যে অবসর ইস্যুতে পাকিস্তানের অল রাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন সে দেশের প্রাক্তনী তথা অধিনায়ক রামিজ রাজা। বিতর্ক শুরু করেন রামিজ। মালিকের পাশাপাশি পাকিস্তানের অভিজ্ঞ অল রাউন্ডার মহম্মদ হাফিজকেও নিশানা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার উত্তর দেন শোয়েব।

শোয়েব মালিকের কেরিয়ার
৩৮ বছরের শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ান ডে ও ১১০টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ১৮৯৮, ৭৫৩৪ ও ২৩২১ রান করেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৩২, ১৫৮ ও ২৮টি উইকেটও নিয়েছেন শোয়েব মালিক।

মহম্মদ হাফিজের কেরিয়ার
৩৯ বছরের মহম্মদ হাফিজ ২০০৩ সালে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ থেলেন। নিজের দেশের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ান ডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৩৬৫২, ৬৬১৪ ও ১৯৯২ রান করেছেন হাফিজ। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৫৩, ১৩৯ ও ৫৪টি উইকেটও নিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
|
শোয়েবকে কী লিখলেন রামিজ
পাকিস্তানের হয়ে ২১ বছর ধরে ক্রিকেট খেলা শোয়েব মালিকের নিজের সম্মান বাঁচিয়ে এখনই অবসর নেওয়া উচিত বলে টুইটারে লিখেছেন প্রাক্তনী রামিজ রাজা। মালিক না সরলে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না বলেও সাফ জানান রামিজ। শোয়েব মালিককে ক্রিকেট থেকে অবসরের পরের পরিকল্পনা করার পরামর্শও দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা।
|
হাফিজকে কী লিখলেন রামিজ
মহম্মদ হাফিজের উদ্দেশেও কমবেশি একই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। একই সঙ্গে স্মরণ করিয়েছেন যে পাকিস্তানের অধিনায়ক থাকা অবস্থাতেই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
|
মালিকের জবাব
জবাবে রামিজ রাজাকে রীতিমতো ট্রোলড করেছেন পাকিস্তানের অল রাউন্ডার শোয়েব মালিক। লিখেছেন, রামিজ ঠিকই বলেছেন। আসলে তিন জনেরই (শোয়েব, হাফিজ ও ধারাভাষ্যকার রামিজ) একসঙ্গে অবসর নেওয়া উচিত বলে লিখেছেন মালিক। তবে তিনি যে ২০২২-র আগে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না, তাও স্পষ্ট বলেছেন শোয়েব মালিক।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications