২১ জুলাই ইংল্যান্ডে শুরু ১০০ বলের 'দ্য হান্ড্রেড', ক্রিকেটের নিয়মকানুনেও বৈপ্লবিক বদল

২১ জুলাই ইংল্যান্ডে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নতুন ফরম্যাটের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। পুরুষ ও মহিলাদের দল এতে অংশ নেবে। ১০০ বলের খেলায় থাকছে না ওভার বা উইকেটের কনসেপ্ট। ক্রিকেটীয় নিয়মকানুনেও আনা হয়েছে বৈপ্লবিক রদবদল।

২১ জুলাই ইংল্যান্ডে শুরু ১০০ বলের দ্য হান্ড্রেড

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে দ্য হান্ড্রেডের নিয়মাবলি প্রকাশ করে জানানো হয়েছে, ওভার বলে কিছু থাকবে না। কোনও বোলার পাঁচটি বল করার পরই আম্পায়াররা সাদা কার্ড দেখাবেন। এমনিতে ক্রিকেটে এক ওভার শেষেই যে প্রান্ত বদল হয় এক্ষেত্রে তা হবে না। দুইবার পাঁচটি করে বল করতে হবে এক প্রান্ত থেকে। তারপরই প্রান্ত বদল করা যাবে। চাইলে এক প্রান্ত থেকে একই বোলার টানা দশটি বল করতে পারবেন। উইকেট কথাটি ব্যবহার করতে পারবেন না ধারাভাষ্যকাররা। কোনও উইকেট পড়লে যিনি আউট হচ্ছেন বা যিনি নামবেন সেটাকে বলা হবে আউট বা ইন। যেহেতু পুরুষ ও মহিলাদের খেলা হবে সেহেতু ব্যাটসম্যান নয়, সকলকেই বলা হবে ব্যাটারস।

পিচে দাঁড়িয়ে টস করতে হবে না দুই দলের অধিনায়ককে। ডিজে বা বিনোদনের জন্য যে স্টেজ থাকবে তেমন কোনও স্টেজেই হবে টস। ১০০ বলের ইনিংসে প্রথম ২৫টি বল হবে পাওয়ারপ্লে। এই ২৫ বলের পর যে কোনও সময় যে দল ফিল্ডিং করবে তারা ২ মিনিটের স্ট্র্যাটেজিক টাইমআউট নিতে পারবে। ক্যাচ ধরার ক্ষেত্রে যদি দেখা যায় ব্যাটসম্যানরা ক্রস করেছেন তাহলেও নন স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানকে তার পুরানো প্রান্তেই ফিরে যেতে হবে, পরের বলে ব্যাট করতে পারবেন না।

ম্যাচ টাই হলে গ্রুপ পর্যায়ে দুই দলই এক পয়েন্ট করে পাবে, এলিমিনেটর ও ফাইনালের ক্ষেত্রে হবে সুপার ফাইভ। সুপার ফাইভ টাই হলে আরেকটা সুপার ফাইভ খেলা হবে। সেটিও যদি টাই হয় তাহলে গ্রুপ পর্যায়ে যারা ভালো জায়গায় ছিল সেই দলকেই জয়ী ঘোষণা করা হবে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ১০০ বলের ফরম্যাটের জন্য সংশোধন এনে তা প্রয়োগ করা হবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই প্রথম দ্য হান্ড্রেডের হাত ধরেই আসছে ডিআরএস। এই পদ্ধতির সাহায্য তৃতীয় আম্পায়াররা নেবেন নো বল ঘোষণার ক্ষেত্রেও। ডাবল হেডারে যাতে কোনও ম্যাচ অন্য ম্যাচের সময়ে না চলে যায় সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে, ম্যাচ শেষের জন্য সময়সীমা ধার্য করা হয়েছে। স্লো ওভার রেটের শাস্তি হিসেবে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+