শাহরুখ-আম্বানি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড-সিডনি সিক্সার্সের দল নিয়ে আসছে নতুন টি ২০ লিগ

আইপিএল, পাকিস্তান সুপার লিগ থেকে টি ২০ বিশ্বকাপ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আইসিসি ইভেন্ট, সব কিছুই সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। এবার আইপিএলের ধাঁচে নিজস্ব লিগ চালু করতে চলেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। ছয় দলকে নিয়ে। আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রামনের মস্তিষ্কপ্রসূত লিগটি শুরু হতে পারে সামনের জানুয়ারিতেই।

জানুয়ারিতে এমিরেটস টি ২০ লিগে আইপিএলের ছোঁয়া

এই টি ২০ লিগেও থাকছে আইপিএলের ছোঁয়া। আইপিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও নাইট রাইডার্সের দল নামিয়েছেন শাহরুখ খান। এবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ লিগেও থাকবে কিং খানের দল। নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্সের দলও থাকবে এমিরেটস টি ২০ লিগে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ৫০ শতাংশ মালিকানা রয়েছে কিরণ কুমার গ্রান্ধীর। তিনিও এমিরেটস ক্রিকেট লিগে দল নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে দল কিনতে আগ্রহী দেখানো ম্যানচেস্টার ইউনাইটেডের কর্ণধার গ্লেজার ফ্যামিলি ও ক্যাপ্রি গ্লোবালের দলও থাকছে ইউএই-তে শুরু হতে চলা টি ২০ লিগে। ছয় দলের বাকি টিমটি কিনছে বিগ ব্যাশের সিডনি সিক্সার্স। আইসিসির অনুমোদন নিয়েই এই লিগ চালু করছে এমিরেটস ক্রিকেট বোর্ড। চেন্নাই সুপার কিংস এই লিগের সঙ্গে যুক্ত হতে পারে বলেও জল্পনা ছিল। কিন্তু সিএসকে শেষ মুহূর্তে সরে দাঁড়ায়।

এই লিগ আয়োজনের পিছনে ভূমিকা থাকছে সংযুক্ত আরব আমিরশাহীর সংস্কৃতি, যুব ও সমাজকল্যাণমন্ত্রী শেখ আল নাহইয়ানের। বেশ কয়েক বছর ধরে পরিকল্পনার পর এই লিগ দিনের আলো দেখতে চলেছে ২০২২ সালের জানুয়ারি মাসে। সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তি পাকা করার দিকে এগোচ্ছে ইসিবি। ক্রিকেট খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে আদর্শ পরিবেশ জানুয়ারিতেই। ভারতেও যাতে দর্শকদের মধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ তৈরি হয় তা নিশ্চিত করতে আইপিএল ও টি ২০ বিশ্বকাপের ম্যাচগুলি যে সময় শুরু হতো, এ ক্ষেত্রেও সেটাই হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকাও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে ভালো বাণিজ্য সম্ভাবনা রয়েছে বলেই ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন ম্যান ইউ-র কর্ণধাররা।

জানুয়ারিতে এমিরেটস টি ২০ লিগে আইপিএলের ছোঁয়া

শাহরুখ খানের সংযুক্ত আরব আমিরশাহীতে বিপুল জনপ্রিয়তা রয়েছে। সেটাও তাঁর এই লিগে দল কেনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে বিসিসিআই কী ভূমিকা নেবে তা স্পষ্ট নয়। এমনিতে আইপিএল ছাড়া বিশ্বের কোনও লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হয় না। তবে মহিলাদের দ্য হান্ড্রেড ও বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। প্রাক্তনরা অবশ্য বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন। তবে যেহেতু আইপিএল ও টি ২০ বিশ্বকাপ আয়োজনে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক মজবুত হয়েছে সেক্ষেত্রে এই লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দিতেও পারে বিসিসিআই। যদিও ভারতীয় দলের তারকারা জানুয়ারি মাসে থাকবেন দক্ষিণ আফ্রিকা সফরে। সবমিলিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+