বাংলাদেশি ক্রিকেটার কেনায় তীব্র বিতর্কে শাহরুখ খান, কেকেআরের সিদ্ধান্তের বিরোধিতায় শিবসেনা
আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকায় দলে নেওয়াকে ঘিরে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কে জড়িয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজির সহ মালিক বলিউড তারকা শাহরুখ খানের দিকেও ছুটে আসছে সমালোচনার তীর। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক রাজনৈতিক দল ও ধর্মীয় নেতা।
সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে শিবসেনা (ইউবিটি)। দলের মুখপাত্র আনন্দ দুবে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এই বিষয়টি শুধু খেলাধুলার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় আবেগ। শাহরুখ খান যদি ওই ক্রিকেটারকে দল থেকে সরান, তাহলে আমরা তাঁকে সম্মান জানাব। কিন্তু যদি তাঁকে খেলিয়ে অর্থ উপার্জন করা হয়, সেই অর্থ সন্ত্রাসকে পুষ্ট করতেই ব্যবহার হবে। কোনও অবস্থাতেই আমরা এটা মেনে নেব না।"

দুবে আরও দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই ভারতের শত্রু, ও তাদের পুরোপুরি বয়কট না করা পর্যন্ত তাঁরা চুপ থাকবেন না।
অন্যদিকে,এআইএমআইএম এর জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করলেও খেলাকে ঘিরে 'নির্বাচিত ক্ষোভ' এর প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, "হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন আমি দৃঢ়ভাবে নিন্দা করি। কিন্তু ক্রিকেটে কে কোন দেশের, সেটা কেন এত বড় ইস্যু?
ভারত সরকারই তো আগে ভারত ও পাকিস্তান ম্যাচের অনুমতি দিয়েছিল। তখন আমরা আপত্তি জানিয়েছিলাম।" তিনি আরও বলেন, "যে অর্থ দেশের মর্যাদা ও গৌরবকে প্রশ্নের মুখে ফেলে, সেই অর্থ আমি প্রত্যাখ্যান করি।"
বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কয়েকজন হিন্দু ধর্মগুরু। জগদগুরু স্বামী রামভদ্রাচার্য শাহরুখ খানকে 'বিশ্বাসঘাতক' বলে আখ্যা দেন। তাঁর কটাক্ষ, "তিনি কোনও নায়ক নন। তাঁর চরিত্র নেই, তাঁর কাজ দেশদ্রোহীর মতো।"
ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুরও কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, "বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারী নির্যাতন চলছে। এমন পরিস্থিতিতে ওই দেশের একজন ক্রিকেটারকে দলে নেওয়া কীভাবে সম্ভব?" তাঁর দাবি, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হোক ও প্রতীকী অনুতাপ হিসেবে ৯.২ কোটি টাকা বাংলাদেশের নিহত হিন্দু শিশুদের পরিবারকে দেওয়া হোক।
বিজেপির একাধিক নেতাও একই সুরে কথা বলেছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক সংগীত সোম মেরুটের এক সভায় শাহরুখ খানকে 'দেশদ্রোহী' বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, "একদিকে বাংলাদেশে হিন্দু হত্যা, অন্যদিকে আইপিএলে ক্রিকেটার কেনাবেচা এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।"
তবে এই প্রতিবাদের পাশাপাশি পাল্টা প্রতিক্রিয়াও উঠে এসেছে। কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে প্রশ্ন তোলেন, "আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে কেন নিশানা করা হচ্ছে? বিসিসিআই ও আইপিএলের নিয়মেই তো বিদেশি ক্রিকেটার খেলছেন।" যদি আপত্তি থাকে, তবে বিসিসিআই বা আইসিসিকে কেন প্রশ্ন করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পশ্চিমবঙ্গের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "খেলা ও রাজনীতি এক নয়। একজন খেলোয়াড় নিয়ম মেনেই নির্বাচিত হলে, সেখানে নতুন করে কিছু করার থাকে না।"
তবুও বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিছু ধর্মীয় নেতার পক্ষ থেকে আইপিএল ম্যাচ ব্যাহত করার হুমকিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে, মাঠের বাইরের এই বিতর্ক আইপিএল শুরুর আগেই কেকেআর ও শাহরুখ খানের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন












Click it and Unblock the Notifications