আইসিসি টি২০ ক্রমতালিকায় শেফালির রাজত্ব অব্যাহত, পিছিয়ে রথী-মহারথীরা

আইসিসি টি২০ ক্রমতালিকায় শেফালির রাজত্ব অব্যাহত, পিছিয়ে রথী-মহারথীরা

ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলার ফল পেয়েই চলেছেন শেফালি ভার্মা। আইসিসি-র টি২০ ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন ১৭ বছরের ওপেনার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজেও ক্রিকেট প্রেমীদের সন্তুষ্ট করেছে শেফালির পারফরম্যান্স। ক্রমতালিকায় উঠেছেন স্মৃতি মান্ধানার মতো ভারতীয় ক্রিকেটাররা।

ঘরের মাঠে শেষ দুই ম্যাচে শেফালির পারফরম্যান্স

ঘরের মাঠে শেষ দুই ম্যাচে শেফালির পারফরম্যান্স

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ৩১ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শেফালি ভার্মা। ৬টি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তার আগের ম্যাচে ২২ বলে ২৩ রান করেছেন ১৭ বছরের ওপেনার। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

শীর্ষ স্থান ধরে রাখলেন শেফালি

শীর্ষ স্থান ধরে রাখলেন শেফালি

আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকায় কম্পন ধরিয়ে দিয়েছেন শেফালি ভার্মা। ব্যাটসম্যানদের বিভাগে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় মহিলা দলের ১৭ বছরের ডান হাতি ওপেনার। তাঁর ঝুলিতে রয়েছে ৭৭৬ রেটিং।

ক্রমতালিকায় ভারতীয়দের উত্থান

ক্রমতালিকায় ভারতীয়দের উত্থান

আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকার প্রথম দশে বেশ খানিকটা উঠেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। ক্রমতালিকার অষ্টম স্থানে উঠে এসেছেন জেমেইমা রডরিগেজ।

শেফালি কেরিয়ার

শেফালি কেরিয়ার

ভারতের মহিলা ক্রিকেট দলের জার্সিতে এখনও পর্যন্ত ২২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন শেফালি ভার্মা। ২৯.৪-এর গড়ে ৬১৭ রান এসেছে ১৭ বছরের ব্যাটসম্যানের হাত থেকে। তিনটি অর্ধশতরান সামিল রয়েছে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে শেফালির সর্বোচ্চ স্কোর ৭৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+