সেঞ্চুরিয়নে কি দলে রাহানে? ফোকাসে শ্রেয়স-হনুমাও, ভারতের প্রথম ১১ ঠিক করাই বিরাট চ্যালেঞ্জ

সেঞ্চুরিয়নে ভারতীয় দল জোরকদমে প্রস্তুতি সারছে। ক্রিকেটারদের হাসি মুখের ছবি আজ পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রথম একাদশ চূড়ান্ত করাই এখন দ্রাবিড়-কোহলিদের বিরাট চ্যালেঞ্জ। রবীন্দ্র জাদেজা নেই। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কোন কম্বিনেশনে নামবে সেটা নিয়েই চলছে জল্পনা।

নজরে রাহানে

নজরে রাহানে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অজিঙ্ক রাহানে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেন কানপুর টেস্টে। কিন্তু চোটের কথা বলে সম্মানজনকভাবেই খারাপ ফর্মে থাকা রাহানেকে মুম্বই টেস্টের প্রথম একাদশের বাইরে রাখা হয়। সেই টেস্টটি জেতেও ভারত। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর বিরাট কোহলির অধিনায়কত্বে এটিই প্রথম জয়। এবার ভারতের নতুন কোচ ও অধিনায়কের জুটি প্রথমবার বিদেশ সফরে। উল্লেখ্য, ২০১৮ সালে রবি শাস্ত্রী ও বিরাট কোহলির জুটিও প্রথম বিদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেকে প্রথম দুটি টেস্টে খেলানো হয়নি। ভারত হেরে যায়। শেষ টেস্টে জোহানেসবার্গে রাহানের ব্যাট ভারতকে জেতানোর পিছনে বড় ভূমিকা নেয়। রোহিত শর্মা নেই। এই পরিস্থিতিতে অভিজ্ঞ রাহানেকে বাইরে রাখার ঝুঁকি ভারত আদৌ নেবে কিনা সেটা বড় প্রশ্ন।

মিডল অর্ডারে ত্রিমুখী লড়াই

ভারতের প্রথম চার নিয়ে কোনও সমস্যা নেই। ওপেন করবেন ময়াঙ্ক আগরওয়াল ও সহ অধিনায়ক লোকেশ। তিনে চেতেশ্বর পূজারা, চারে বিরাট কোহলি। ছয়ে ঋষভ পন্থ। পঞ্চম স্থানটির জন্য লড়াইয়ে অন্তত তিনজন অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার ও হনুমা বিহারী। হনুমাকে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের হয়ে পাঠানো হয়েছিল টেস্টের আগে তাঁর ফর্ম যাচাই করে নিতে। ২৫, ৫৪, অপরাজিত ৭২, ৬৩ ও অপরাজিত ১৩। এটাই হনুমা বিহারীর স্কোর ভারতের এ দলের হয়ে। ১২টি টেস্টের মধ্যে তিনি দেশের মধ্যে খেলেছেন একটি টেস্ট। ১২ টেস্টে ৬২৪ রান রয়েছে। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে ৯৩ রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ১১১। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের শর্ট বল সামলে ৫৫, সিডনি টেস্টে ২৩৭ মিনিট ক্রিজে কাটিয়ে টেস্ট বাঁচানোর পরও ভারতীয় দলে নিয়মিত হতে পারেননি হনুমা বিহারী। একদিকে রাহানে, অন্যদিকে শ্রেয়স আইয়ারের মধ্যে থেকে তিনি কি ঢুকতে পারবেন প্রথম একাদশে?

জোর জল্পনা

জোর জল্পনা

শ্রেয়স আইয়ার কিউয়িদের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই ১০৫ ও ৬৫ রানের ইনিংস খেলে ভারতীয় দল গঠন নিয়ে মাথাব্যথা বাড়িয়ে দিয়েছেন। শ্রেয়স আর হনুমা দুজনকেই খেলানো হলে কিংবা শ্রেয়স ও রাহানেকে একসঙ্গে প্রথম একাদশে রাখলে আবার বোলারের সংখ্যা কমে যাবে। বিরাট কোহলি পাঁচ বিশেষজ্ঞ বোলারেই বেশিরভাগ ক্ষেত্রে নেমে থাকেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার পিচ ও পরিবেশে ব্যাটিংয়ে অভিজ্ঞতাও বড় ব্যাপার। ভারত চার পেসার ও এক স্পিনারে নামতেই পারে। অন্তত তিন পেসার, এক পেসার থাকবেনই প্রথম একাদশে। শক্তিশালী পেস অ্যাটাককে সামলে যে ১১টি টেস্ট হনুমা বিহারী খেলেছেন তাতে তাঁর গড় ৩৪.১১ বিরাট কোহলি (৩২.১১), চেতেশ্বর পূজারা (৩৪)-এর থেকে বেশি। রাহানের গড় সেক্ষেত্রে ৩৮.১১।

কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা

এই পরিস্থিতিতে চারটি প্রশ্নের সঠিক উত্তরেই থাকতে পারে ভারতের প্রথম একাদশের ইঙ্গিত। শ্রেয়স বা হনুমা, কিংবা দুজনের একজন কি খেলবেন? নাকি দুজনকেই বাইরে রেখে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকা অজিঙ্ক রাহানেকেই মিডল অর্ডারে অগ্নিপরীক্ষার সামনে ঠেলে দেওয়া হবে? বিদেশের মাটিতে রাহানের রান হেলাফেলা করার মতো নয়। ৪১-এর উপর গড়ে ৩ হাজারের উপর রান রয়েছে। গত ১০ বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে বিরাট কোহলি ৩৫৫১ রান করেছেন। রাহানে (২৬৪৬) রয়েছেন তাঁর ঠিক পরেই। এমনিতে বিরাট কোন দল নিয়ে নামবেন তা টসের আগে অবধি আগাম মেলানো অসম্ভব। সেঞ্চুরিয়নেও এর ব্যতিক্রম হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+