Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sanju Samson: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করতে পারেন সঞ্জু স্যামসন

টিম ইন্ডিয়ার সংসারে আবার ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন? ব্রাত্যজনের জন্য খুলেছে ভারতীয় দলের দরজা? চূড়ান্ত ঘোষণা না হলেও সম্ভবনা ক্রমেই বাড়ছে। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর ক্যারিবিয়ান সফরেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে সঞ্জুর। জানুয়ারি মাসের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে শেষবার মেন ইন ব্লুর প্রতিনিধিত্ব করেছিলেন কেরলের এই ক্রিকেটার। তারপর চোটের হ্যামস্ট্রিং ইনজুরি হয় ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। চোট কাটিয়ে আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করলেও খুব একটা সফল হতে পারেননি রাজস্থান রয়্যালস অধিনায়ক।

সঞ্জু

১৩ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬০ রান। কিন্তু ঋষভ পন্থ এবং কেএল রাহুলের চোট থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে সঞ্জুকে দলে নেওয়া হতে পারে। একদিনের সিরিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে তাঁকেই খেলানোর কথা ভাবছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। সঞ্জুর সঙ্গে দলে রাখা হতে পারে ঈশান কিষানকেও।

আগামী কয়েকদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু'টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু'টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সঞ্জু

Wimbledon 2023: টাকার অঙ্ক বাড়ল উইম্বলডনে, পুরস্কার মূল্যের নিরিখে শীর্ষে কোন টুর্নামেন্ট?
পাশাপাশি এই সিরিজের দ্বিতীয় টেস্টেই ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কুইন্স পার্ক ওভাল। এই মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ১০০তম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করনের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

ফলে টেস্ট দলে খুব বেশি পরীক্ষা নীরীক্ষা করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শক্তিশালী দলই খেলানো হবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। একমাত্র প্রশ্ন শুধু পূজারাকে নিয়ে। টেস্ট দলে পাণ্ডিয়াকে ফেরানোর একটা সম্ভবনাও থাকছে। বিষয়টি নিয়ে নির্বাচকরা হার্দিকের সঙ্গে কথা বলতে পারেন।

সঞ্জু

Indian Cricket Team: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য স্পনসরের খোঁজে বিসিসিআই
২৭ জুলাই শুরু হচ্ছে এক দিনের সিরিজ। ২৯ জুলাই এবং ১ অগস্ট বাকি দু'টি ম্যাচ। প্রথম দু'টি এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে।অগস্ট প্রথম টি-২০ খেলা হবে ত্রিনিদাদে। ৬ এবং ৮ অগস্ট দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ খেলা হবে গায়ানাতে। ১২ এবং ১৩ অগস্ট চতুর্থ এবং পঞ্চম টি-২০ খেলা হবে ফ্লোরিডাতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+