Indian Cricket Team: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য স্পনসরের খোঁজে বিসিসিআই
বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন স্পনসরের খোঁজে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলেরই এই মুহূর্তে কোনও স্পনসর নেই। যে সংস্থা ভারতের পুরুষ এবং মহিলা জাতীয় দলকে স্পনসর করত, তাদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে গিয়েছে। সদ্য দলের সঙ্গে কিট স্পনসর হিসাবে যুক্ত হয়েছে অ্যাডিডাস। এবার মূল স্পনসরের খোঁজও শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যেই স্পনসরের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় দলের স্পনসর হওয়ার জন্য ৫ লক্ষ টাকা ও অতিরিক্ত জিএসটি দিয়ে 'ইনভিটেশন টু টেন্ডার' নিতে পারবে আগ্রহী সংস্থাগুলি। আগ্রহী সংস্থাগুলি দরপত্রের জন্য যে টাকা জমা দেবে, সেই টাকা ফেরত পাওয়া যাবে না।২৬ জুন পর্যন্ত 'ইনভিটেশন টু টেন্ডার' পাওয়া যাবে।

কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, মদ প্রস্তুতকারী সংস্থা, জুয়া সংস্থা, ক্রিপ্টোকারেন্সি সংস্থা, খেলে টাকা উপার্জন করা যায় এমন কোনও সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, প্রাপ্ত বয়স্কদের পণ্য প্রস্তুতকারী সংস্থা, মূল স্পনসর হিসাবে কিছু সংস্থা আবেদন করতে পারবে না।

নাইকি, এমপিএলের পর ভারতীয় দলের কিট স্পনসর হিসাবে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। তাঁরা ইতিমধ্যেই নতুন জার্সিও প্রকাশ করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ থেকে অ্যাডিডাসের সঙ্গে নতুন পথ চলা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে মূল স্পনসরের জায়গটা এখনও ফাঁকা।

Sanju Samson: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করতে পারেন সঞ্জু স্যামসন
একটা সময় দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ছিল সাহারার লোগো। তারপর স্টার স্পোর্টসও ছিল টিম ইন্ডিয়ার মূল স্পনসর। শিক্ষামূলক অললাইন সংস্থা বাইজু ছিল ভারতীয় দলের স্পনসর। কিন্তু তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। আপাতত নতুন কোন কোম্পানি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার স্পনসর হিসাবে যুক্ত হয় সেটাই দেখার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications