Wimbledon 2023: টাকার অঙ্ক বাড়ল উইম্বলডনে, পুরস্কার মূল্যের নিরিখে শীর্ষে কোন টুর্নামেন্ট?
ফরাসি ওপেন শেষ এবার ঢাকে কাঠি পড়ে গেল উইম্বলডনের। আয়োজকরা কিন্তু শুরুতেই চমক দিল এই টুর্নামেন্টের পুরস্কারমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। মোট পুরস্কারের অর্থ থাকবে রেকর্ড ৪৪.৭ মিলিয়ন পাউন্ড। বৃদ্ধির পরিমাণ ১১.২ শতাংশ।
অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) এর বুধবারের বিবৃতিতে বলা হয়, পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্যই হচ্ছে সিঙ্গলস চ্যাম্পিয়ন ও রানার্স-আপের পুরস্কারে অর্থ ২০১৯ সালের(করোনা পূর্ববর্তী)মূল্যায়নে ফেরত দেওয়া। ইভেন্টের প্রাথমিক রাউন্ডের খেলোয়াড়দেরও প্রাপ্য সমর্থন দেওয়ার চেষ্টা করছি।'

করোনার জন্য ২০২১ সালে পুরস্কারমূল্য কমে গিয়েছিল ১.৭ মিলিয়ন পাউন্ডে। গত বছর তা বেড়ে হয় ২ মিলিয়ন পাউন্ড। ২০২১ সালে বিজয়ীদের প্রাইজমানি কমিয়ে ১৭ লাখ পাউন্ড করা হয়েছিল। এরপর গত বছর তা বাড়িয়ে ২০ লাখ পাউন্ড করা হয়।

উইম্বলডন আগামী ৩ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। গতবছর উইম্বলডন ফাইনালে শেষ হাসি হেসেছিলেন নোভাক জোকোভি়চ। সেন্টার কোর্টে হাড্ডাহাড্ডি লড়াইকে নিক কিরগিয়সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ।

-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications