Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar: ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সচিন তেন্ডুলকর, খেলা হবে দেশের তিন শহরে

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে ফের দেখা যাবে ক্রিকেট মাঠে। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে।

আগামী মাসেই ভারতের তিন শহরে হবে এই টুর্নামেন্ট। শেষ হবে আইপিএল শুরুর কয়েক দিন আগেই।

Sachin Tendulkar

ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর প্রাক্তনীদের এই টুর্নামেন্টের কমিশনার হয়েছেন। ফেব্রুয়ারির ২২ তারিখ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ মার্চ অবধি।

ফলে একদিকে যখন বিশ্ব ক্রিকেট তাকিয়ে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, তখন ভারতের তিন শহরে বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকারা সেরার শিরোপা আদায়ের লক্ষ্যে নামবেন। খেলাগুলি হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম ও রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

সচিন এর আগে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন। শেষ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ১ অক্টোবরে রায়পুরে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে সচিন আউট হন ০ রানে। ২০২২ সালের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে করেন ১৬।

এরপর নিউজিল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে অপরাজিত ১৯, ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে ৪০, অস্ট্রেলিয়া লেজেন্ডসের বিরুদ্ধে ১০ ও শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে ০ রান করেন। সচিনের দলে এবার কারা খেলবেন তা এখনও জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের দলকে নেতত্ব দেবেন ব্রায়ান লারা। শ্রীলঙ্কার দলটিকে নেতৃত্ব দেবেন কুমার সঙ্গকারা। দক্ষিণ আফ্রিকার দলকে নেতৃত্ব দিতে দেখা যায় জ্যাক কালিসকে। অস্ট্রেলিয়ার দলের নেতৃত্বে শেন ওয়াটসন। ইয়ন মর্গ্যানের নেতৃত্বে খেলবে ইংল্যান্ড। এই টুর্নামেন্টের জনপ্রিয়তার বিষয়ে আশাবাদী গাভাসকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+