সিডনির পর শারজা, সচিন তেন্ডুলকরকে জন্মদিনে মরুঝড় তোলার বিশেষ সম্মান
সিডনির পর শারজা। সচিন তেন্ডুলকরের জন্মদিনে বিশেষ সম্মান প্রদর্শন। এই স্টেডিয়ামেই নিজের ২৫ বছরের জন্মদিনে মরুঝড় তুলেছিলেন মাস্টার ব্লাস্টার।
সচিনের বিধ্বংসী শতরানের সৌজন্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল ভারত। সচিনের সেই ইনিংস জনপ্রিয় মরুঝড় বলেই। আর সেই ইনিংসের ২৫ বছর পূর্তিতেই এবার চমক দিল শারজা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারিকে এতদিন বলা হতো ওয়েস্ট স্ট্যান্ড। এবার তার নাম বদলে রাখা হলো সচিন তেন্ডুলকর স্ট্যান্ড। গতকালই অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দুটি গেট সচিন ও লারার নামাঙ্কিত করা হয়েছে।
সচিন তেন্ডুলকর এ প্রসঙ্গে লারার সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ক্রিকেটবিশ্বে আমার পছন্দের স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম সিডনি। সেখানে এই সম্মান পাওয়া বিশেষ সম্মানের। আমার বন্ধু লারার সঙ্গে সেখানে আমার নাম রাখার বন্দোবস্ত করা সেরা উপহারগুলির মধ্যে অন্যতম।

শারজা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ খালাফ বুখাতির বলেন, সচিন তেন্ডুলকরের জন্মদিন উদযাপন আমি ভুলতে পারি না। তিনি শারজা স্টেডিয়ামের সকলকে মন্ত্রমুগ্ধের মতো মাতিয়ে দিয়েছিলেন। আমিও তাঁদের একজন হতে পেরে ভাগ্যবান মনে করি। এই দিনটি শুধু সচিন নন, আমরা যাঁরা তাঁর ইনিংস দেখেছিলাম সকলের কাছেই তা স্পেশ্যাল।

১৯৯৮ সালে শারজায় ছিল ত্রিদেশীয় সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৭২ তুলেছিল। ধুলোঝড়ের জন্য ফাইনাল খেলা মিনিট ২৫-এর জন্য বন্ধ ছিল। ভারত চ্যাম্পিয়ন হয় ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে। সচিন তেন্ডুলকর ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩১ বলে ১৩৪ রান করেছিলেন।
#WATCH | Mumbai: Sachin Tendulkar cuts a cake ahead of his 50th birthday, at an event on the 25 years of his historic 'Desert Storm' innings in Sharjah against Australia.
— ANI (@ANI) April 22, 2023
He will celebrate his 50th birthday on 24th April. pic.twitter.com/gh6BJ1qxXd
সচিনের ব্যাটে যে ঝড় উঠেছিল তা ক্রিকেট মহলে জনপ্রিয় মরুঝড় নামে। সেদিন ছিল সচিনের জন্মদিনও। এবার মুম্বইয়ে সচিনের জন্মদিনের আগের দিন শারজায় মরুঝড়ের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়। ভক্তদের উপস্থিতিতে শারজার ইনিংসকে মনে রেখে তৈরি বিশেষভাবে প্রস্তুতি কেক কাটেন।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications