Sachin Tendulkar: সচিনের কাছের মানুষের অকাল প্রয়াণ, নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা নিরাপত্তারক্ষীর
আত্মঘাতী হলেন সচিন তেন্ডুলকরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন মাস্টার বাস্টারের নিরাপত্তা বলয়ের অন্যতম সদস্য। মৃতের নাম প্রকাশ কাপড়ে। মৃত নিরাপত্তকর্মীটি স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের(এসআরপিএফ) সদস্য ছিলেন।
প্রকাশ কাপড়ে দীর্ঘদিন ধরেই ভারতের ক্রিকেট আইকন ভারতরত্ন সচিন তেন্ডুলকরের নিরাপত্তার সাথে যুক্ত ছিলেন। ৩৯ বছর বয়সী প্রকাশ মহারাষ্ট্রের জামনের শহরে তার নিজ বাড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত নিরাপত্তাকর্মীটি প্রকাশ কাপড়ে তার পৈতৃক স্থানে একটি সংক্ষিপ্ত ছুটিতে গিয়েছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তদন্ত অনুসারে, তিনি কিছু ব্যক্তিগত কারণে চরম পদক্ষেপ নিতে পারেন, তদন্তের সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য পুলিশের পক্ষে দেওয়া সম্ভব নয়। তদন্তকারী পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে শিন্ডে বলেছেন, "প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি ব্যক্তিগত কারণেই উনি এই কাজ করেছেন। আপাতত তদন্ত চলবে। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরেই আমরা বাকিটা বলতে পারব।"
কাপড়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জামনের পুলিশ তার পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের জন্য একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে।কিন্তু কেন তিনি আচমকা আত্মহত্যা করতে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর ধোঁয়াশা ছড়িয়েছে।
সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী প্রকাশ কাপদে স্টেট রিজার্ভ পুলিসের সদস্য ছিলেন। সূত্রের খবর, এসআরপিএফ সম্ভবত এই ঘটনায় স্বতন্ত্র তদন্ত করবে। কারণ এই ঘটনায় ভিভিআইপি নিরাপত্তায় নিযুক্ত একজন জওয়ান জড়িত। ওই জওয়ানকে ভিভিআইপি-র সুরক্ষার জন্য পোস্ট করা হয়েছিল। মৃত্য়ুর কারণ জানতে আলাদা কমিটি গঠন হতে পারে।
প্রসঙ্গ সচিন কয়েকদিন ধরেই একটি ন্যাশানাল পার্কে ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, মনে করা হচ্ছে বর্তমানে বাড়ির বাইর আছেন মাস্টার বাস্টার।












Click it and Unblock the Notifications