অর্জুনকে মনে করাবেন না! সচিন তেন্ডুলকর পছন্দ জানাতে গিয়ে কোন দিকে করলেন ইঙ্গিত?
সচিন তেন্ডুলকরের টুইটার অ্যাকাউন্ট থেকেও সরে গিয়েছে ব্লু টিক। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক পছন্দের বিষয়েও জানালেন।
২৪ এপ্রিল ৫০ পূর্ণ করবেন সচিন। আজ তিনি মুম্বইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন। ক্রীড়াবিদদের কেরিয়ারে সাংবাদিকদের ভূমিকার কথাও উঠে আসে মাস্টার ব্লাস্টারের বক্তব্যে।

সচিনের কথায়, প্রশংসা সব সময়ই পারফরম্যান্স ভালো করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেয়। যেখানে প্রশংসা নেই, সেটা ক্রীড়াবিদদের নিজেদের মেলে ধরার সঠিক পরিবেশ নয়। সাংবাদিকদের উদ্দেশে সচিন বলেন, আপনারা যেভাবে আমার প্রচেষ্টার প্রশংসা করেছেন তা আমাকে আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে শক্তি জুগিয়েছে।
সচিন আরও বলেন, খারাপ সময় গিয়েছে। যখন ছন্দে ছিলাম না। কিন্ত এই ক্রিকেটই আমাকে শিক্ষা দিয়েছে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে চলার। খালি ট্যাঙ্ক নিয়ে এগিয়ে চলা সম্ভব ছিল না, জ্বালানি জুগিয়েছেন সাংবাদিকরাই। আমার কেরিয়ারে আপনাদের অনেক অবদান। প্রথম থেকে সর্বশেষ সাক্ষাৎকার অবধি সাংবাদিকদের সঙ্গে দারুণ সম্পর্ক বজায় থেকেছে।
সচিন জানান, সময়ের সঙ্গে অনেক সাংবাদিক বন্ধু হয়ে উঠেছেন। প্রথমে ক্রিকেটারের সঙ্গে সাংবাদিকের সম্পর্ক যেমন হয় তেমন ছিল। ক্রমেই একে অপরের ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল হই। কোনও বক্তব্য জানতে চাওয়া সাংবাদিকের অন্য দিকগুলি সম্পর্কেও জানতে পারি।

সচিন আরও বলেন, খুব কম সময়েই হয়েছে যে আমাকে নিয়ে কোনও লেখা পড়েছি বা একই লেখা একাধিকবার পড়েছি। কোনও সিরিজ শেষেই সেই লেখাগুলি পড়তাম। কোনও ম্যাচের পরদিন সকালেই কাগজে চোখ রাখতাম না। কেন না ফোকাস থাকত খেলাতেই। সাংবাদিকরাও সে কথা জানতেন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক অটুট ছিল।
Yes, once at Lord's but don't remind Arjun!🤫 https://t.co/Mm3Bf2ZL77
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
সচিন টুইটারে ফ্যানেদের উত্তর দিতে গিয়ে জানান, অর্জুন তেন্ডুলকর তাঁকে লর্ডসে একবার আউট করেছিলেন। যদিও অর্জুনকে এ কথা এখন মনে না করানোর অনুরোধও করেন সচিন। তাঁর কেরিয়ারে দাদা অজিতের অবদানের কথাও উল্লেখ করেন।

১৯৯২ সালে পারথে করা ১১৪ রানের ইনিংসকেই কেরিয়ারের সেরা হিসেবে বেছে নিয়েছেন সচিন। মাস্টার ব্লাস্টারের পছন্দের ফুটবলার হলেন লিওনেল মেসি। লতা মঙ্গেশকর তাঁর বড়ই প্রিয়, প্রিয় লতাদিদিকে তিনি অমর বলেই মনে করেন। মহেন্দ্র সিং ধোনিকে এমএস ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে দাদি বলে ডাকেন সে কথাও জানান।
Wish we all were playing together for @mipaltan! 😍 https://t.co/oRLABfIsOZ
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সঙ্গে সচিন এবং অপরটিতে অর্জুনের সঙ্গে রোহিতের ছবি দিয়ে একজন জানতে চান, এই ছবি দেখে তাঁর কী মনে হচ্ছিল? সচিনের জবাব, যদি একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে পারতাম। এমনিতে স্ট্রেট ড্রাইভ তাঁর পছন্দের শট। কিন্তু সবার উপরে পারথে ব্রেট লি-র বলে মারা আপার কাট।
As of now, this is my blue tick verification! 😬 https://t.co/BSk5U0zKkp pic.twitter.com/OEqBTM1YL2
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
সচিনের টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক নেই। সমর্থক আসল ও নকল অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত জেনেন সচিন নিজের নীল শার্ট পরা ছবি দিয়ে নিজের মুখকে দেখিয়ে লেখেন, এটাই এখন ব্লু টিক। বিশ্বকাপ ফাইনালে যখন বিরাট কোহলি নামেন তখন তাঁকে সচিন বলেছিলেন, বল স্য়ুইং হচ্ছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications