Sachin Tendulkar: নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন, প্রথম "ইনিংসেই" ভোটারদের ভোকাল টনিক সচিনের
জাতীয় নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' হিসাবে নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছিল মাস্টার ব্লাস্টারের মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে। বুধবার সরকারিভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এবার সচিনকেই মুখ হিসাবে তুলে ধরল জাতীয় নির্বাচন কমিশন। বলাই বাহূল্য সচিনের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। তিন বছরের এই চুক্তিতে সচিন ভোটারদের আরও বেশি করে ভোটদান সংক্রান্ত বিষয়ে সচেতন করবেন।

২৪ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলেছন। আসমুদ্র হিমাচলকে তাঁর ব্যাটিংয়ের জাদুতে আচ্ছন্ন করে রেখেছিলেন। সচিনের সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। মূলত শহরাঞ্চলের ভোটারদের ও যুব সমাজকে ভোটদানের প্রতি আরও বেশি করে উৎসাহিত করতে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন। সচিনকে ন্যাশনাল আইকন করায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছে নির্বাচন কমিশন।

একইসঙ্গে নতুন ভোটাররা যাতে ভোটদান থেকে বিরত না থাকেন, তারজন্য সচিনের মতো আইকনকে ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচন কমিশন মনে করছে, ভোটারদের হার বাড়াতে সচিনের মতো বিখ্যাত তারকার উপস্থিতিই চিত্রটা বদলে দিতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' হিসাবে প্রথম বক্তব্যেই তারুণ্যের দিকে বিশেষ জোর দিলেন মাস্টার ব্লাস্টার।
নিজের বক্তব্যে সচিন বলেন, 'বলা হয় যে ভারত বিশ্বের সবচেয়ে কম বয়সী গড় বয়সী দেশ। কিন্তু যখন ভোটের কথা আসে চিত্রটা বদলে যায়। আমরা কি বলতে পারি যে আমরা একটি দায়িত্বশীল জাতির ভূমিকা পালন করছি? সৎ উত্তর হবে না। মেনে নিতে একটু কষ্ট হয়।'
আমরা যখন আমাদের স্বপ্নের একটি দেশের কথা ভাবি, তখন প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই আমাদের দেশের ভালো কিছু ঘটুক। তবে এর জন্য সকলের প্রচেষ্টা দরকার। আপনার একটা ভোট দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।'

মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার বলেন, 'আমরা এটিকে 'ভোট-আউট বাস্তবায়ন পরিকল্পনা' বলে আখ্যায়িত করছি। নির্বাচনী এলাকা চিহ্নিত করেছি যেখানে ভোটদানের হার কম। দায়ী কারণগুলি বিশ্লেষণ করার জন্য জেলা নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে।'
গত বছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে 'ন্যাশানল আইকন' করা হয়েছিল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, অভিনেতা আমির খান এবং বক্সার মেরি কমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications