অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে খোঁচা সচিনের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে খোঁচা সচিনের
নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই হার দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। যেখানে সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখা দল শুধু জিতলেই কনফার্ম করে নেবে শেষ চারের টিকিট সেখানে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল নাকানিচোবানি খাবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।

এই হার আরও একবার প্রমাণ করল বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় চোকার্স দক্ষিণ আফ্রিকা। যুবের পর যুব বদলে এবং প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তিত হলেও দক্ষিণ আফ্রিকার কপালে চোকার্স তকমা কখনও ঘোঁচেনি। অনেকের সংশয় কখনও হয়তো সেটা ঘুঁচবেও না। সচরাচর কাউকে নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া দেওয়া বা টিপ্পনি কাটা স্বভাব নয় সচিন তেন্ডুলকরের। কখনও কোনও বিতর্কে থাকেন না, কারোর সম্মানহানী করে এই রকম বিতর্কিত মন্তব্য করেনও না। কিন্তু এ দিনের ঘটনা এতটাই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে সচিনও শেষ পর্যন্ত নিজেকে আটকাতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে নিয়ে মজার করার থেকে।
টেম্বা বাভুমার দলের হারের পর টুইটারে সচিন লিখেছেন, "বন্ধুর সঙ্গে ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম। ওকে বলছিলাম আমরা ডাচ হবো। প্রত্যাবে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল ওর।"
Went for breakfast with a friend. Told him we'll go Dutch. He almost choked at the proposition!😋😋#SAvsNED pic.twitter.com/kDH1tN5nPJ
— Sachin Tendulkar (@sachin_rt) November 6, 2022
উল্লেখ্য প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস তোলে ১৫৮/৪ রান। কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেলদের নিতে তৈরি দক্ষিণ আফ্রিকার বিখ্যাত পেস লাইন আপ চূড়ান্ত ফ্লপ হয় এ দিন। পেসারদের মধ্যে একমাত্র এনরিচ নরকিয়া দুরন্ত বোলিং করেন। কেশব মহারাজ ২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার হয়ে। একটি করে উইকেট নেন এনরিচ নরকিয়া এবং এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে ১৫৯ রান তোলাটা কোনও বড় বিষয় হওয়ার কথা ছিল না। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা ডোবাল দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়া ব্যাটসম্যানরা স্টার্ট পাননি এমন কিন্তু নয়, স্টার্ট পেলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ব্র্যান্ডন গ্লোভার তিন উইকেট পান নেদারল্যান্ডসের হয়ে, দু'টি করে উইকেট পান ফ্রেড ক্লাসেন এবং বাস ডি লিড, একটি উইকেট পান পল ভান মিকিরন।












Click it and Unblock the Notifications