Sachin Tendulkar: মানবিক সচিন, শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ মাস্টার ব্লাস্টারের, দেখুন ভিডিও
ক্রিকেটার থাককালীনই সমাজসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রয়াস শুরু করেন সচিন তেন্ডুলকর। ২২ গজ থেকে অবসর নিয়েছেন ১০ বছরের কাছাকাছি সময়। কিন্তু মানবিক উদ্যোগ নেওয়া থেকে নিজেকে বিরত রাখেননি। এবার সচিন এবং তাঁর সংস্থা আরও একটি বিশেষ উদ্যোগ নিলেন সমাজের জন্য। অঙ্গবিকৃতি রোগে ভুগতে থাকা শিশুদের পাশে দাঁড়াল মাস্টার ব্লাস্টারের সংস্থা।
বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য মানবিক উদ্যেগ নিলেন সচিন তেন্ডুলকর।বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কাটানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন। সচিন সঙ্গে বাচ্চাদের কোলে তুলে নেন অঞ্জলি ও সারা। তাঁদের এমন মহানুবতায় মুগ্ধ সেই সব শিশু এবং তাঁর বাবা-মায়েরা।

এই ভিডিও-র সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, 'দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হল হাসি। এই জিনিসটা আমাদের ঈশ্বর দিয়েছেন। তাই হাসতে থাকা সবার অধিকার।ভারতে প্রতি বছর প্রায় ৬০ হাজার শিশু এমন সব সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যা তাদের হাসতে বাধা দেয়। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একদল চমৎকার ডাক্তারের সাথে কাজ করছি যারা ঠোঁট কাটা এবং তালু অস্ত্রোপচারের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।'
আগামী দিনে সচিন নিজের প্রার্থনার জানিয়েছেন। একইসঙ্গে মাস্টার ব্লাস্টার 'আগামী দশক ঘিরে থাকুক শিশুরাই। যা কিছু হোক শিশুদের কথা ভেবেই। এই খুদেরাই তো ভবিষ্যৎ প্রজন্ম।'
সচিন যিনি সম্প্রতি তার স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার এবং কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভূ-স্বর্গ সফরের বেশ কয়েকটি ভিডিও তুলে ধরেন সচিন।এক কথায় সচিনের সোশ্যাল মিডিয়া শুধুই কাশ্মীর ময়।সামাজিক মাধ্যমে কাশ্মীর ভ্রমণের কোলাজ পোস্ট করে সচিন জানিয়েছেন, কাশ্মীর সফরের স্মৃতিতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে ।
-
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের












Click it and Unblock the Notifications