সচিনের এবারের কাজ হাসি ফোটাবে অনেক মানুষের মুখে
সচিন তেন্ডুলকরের মানবিক মুখ। বিভিন্ন সময়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থের অনুদান দেন সচিন। এবারও সেইরকমই কাজ করলেন মাস্টারব্লাস্টার।
বিভিন্ন সময়েই সমাজ সচেতনামূলক কাজে সচিন তেন্ডুলকরকে দেখা যায়। কখনও তিনি বিভিন্ন সামাজিক ইস্যুর মুখ হয়ে জনগনকে বার্তা দেন। কখনও আবার প্রধানমন্ত্রীর গ্রামোন্নয়ন প্রকল্পের অংশীদার হয়ে গ্রাম দত্তক নেন। সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া অংশের সাহায্যে বিভিন্ন সময় অনুদানও দেন তিনি।

আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন। রাজ্যসভার সদস্য সচিন নিজের সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকার অনুদান দিলেন এরনাকুলাম হাসপাতালকে।
এরনাকুলামের স্থানীয় বিধায়ক হায়বি এদেন জানান, কয়েকদিন আগেই সরকারি হাসপাতালে একটি এক্স-রে মেশিন যাতে বসানো যায়, সেজন্য আর্থিক সহায়তা চেয়ে রাজ্যসভার সাংসদ সচিনের কাছে আর্জি জানিয়েছিলেন। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে জেলা কালেক্টরকে চিঠি লেখেন। হাসপাতালে যত দ্রুত সম্ভব এক্স-রে মেশিন বসানোর জন্য প্রয়োজনীয় সবরকম সাহায্য করার নির্দেশ দেন। কোচিতে ১৮৪৫ সালে হাসপাতালটি তৈরি হলেও এখনও পর্যন্ত সেখানে কোনও ডিজিটাল এক্স-রে মেশিন নেই। আর তাই গরিব মানুষদের সহায়তার জন্য ৭৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। পাশাপাশি সচিন চিঠি পাঠিয়ে জেলা প্রশাসনকে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকে নজর রাখতেও বলেছেন।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications