কোথায় রয়েছেন বার্থ ডে বয়? সোশ্যাল মিডিয়ায় আভাস দিলেন সচিন

গোটা দেশ তাঁর জন্মদিনের উৎসবে মাতোয়ারা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সচিন পার্বনে মেতেছে ভারতবর্ষ। কিন্তু জন্মদিনের দিন কোথায় রয়েছেন মাস্টার ব্লাস্টার?

শনিবার থেকেই সচিনের জন্মদিনের উৎসব শুরু হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সময় মাঠের ধারে কেকও কাটেন কিন্তু। তারপর থেকে কোথায় রয়েছেন সচিন?

১

সোমবার নিজের ৫০তম জন্মদিনে এখনও প্রকাশ্যে আসেননি বার্থ ডে বয়। তবে জন্মদিনের সকালে প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু উদ্ভাসিত হয়েছেন ভারতীয় ক্রিকেটের ভগবান। নীল দিগন্তেই যেন রয়েছেন লিটল মাস্টার। ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন সচিন। এই ছবিতে চায়ের কাপ হাতে দেখা যাচ্ছে জীবনের খাতায় হাফ সেঞ্চুরি করা সচিনকে।

২


ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'এটা চায়ের সময়, পঞ্চাশ নট আউট।' মনে মনে করা হচ্ছে পরিবারের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন সচিন তেন্ডুলকার সেখানকারই ছবি এটি। চা বিরতি শেষে কী নতুন ইনিংস খেলতে নামবেন সচিন?

বরাবরই ফ্যামিলি ম্যান সচিন। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন মাস্টার ব্লাস্টার। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে বেড়াতে যান তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ক্রিকেটার থাকাকালীন বছরের বেশীরভাগ সময়ই থাকতেন ভারতীয় দলের সঙ্গে। পরিবার থেকে অনেক দূরে। তবে অবসরের গ্রহে ঢুকে পড়ার পর থেকে অনেকবেশী পরিবারকে সময় দিতে পারেন।তাই নিজের জীবনের বিশেষ দিনেও পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার।

৩

১ থেকে ৪৯ পার করে সোমবার ৫০-এ পর্দাপণ করলেন মাস্টার ব্লাস্টার। ঈশ্বরের জন্মদিন বলে কথা, তাও হাফসেঞ্চুরি।সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টারএকদা সতীর্থ ক্রিকেটার থেকে বলিউড নক্ষত্র ৫০তম জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেকই শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+