SA vs IND: পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড দ্রুত ভু‌লতে চাইবেন বরুণ, গম্ভীরের পরামর্শ নিয়ে কী জানালেন ভারতীয় স্পিনার?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেই ধাক্কা খেল ভারত। প্রথম ম্যাচ জিতলেও রবিবার দ্বিতীয় ম্যাচে অবশ্য হারের মুখ দেখতে হল‌ সূর্যকুমার যাদবের দলকে। ব্যাটিং বিপর্যয়ের জন্য ভারতীয় দল স্কোর বোর্ডে বড় রান তুলতে পারেনি, এরপর বরুণ চক্রবর্তী কেরিয়ারের সেরা বোলিং করেও দলকে জেতাতে পারলেন না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। কিন্তু এই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর একটি অনাকাঙ্খিত রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার। সাধারণত ৫ উইকেট নেওয়ার পরে যে কোনও বো‌লারের রেকর্ড হয় গর্বের। কিন্তু বরুণের ক্ষেত্রে হল উল্টোটা পাঁচ উইকেট নেওয়ার পর এমন একটি রেকর্ড হল যা দ্রুত ভুলতে চাইবেন বরুণ চক্রবর্তী।

এই প্রথমবার ভারতীয় দল টি২০ ম্যাচে হারল কোনও বোলার ৫ উইকেট নেওয়ার পরেও। এতদিন টি২০ আন্তর্জাতিকে কোনও বোলার ৫ উইকেট নিলে সেই ম্যাচে হারেনি ভারতীয় দল। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে এই অনাকাঙ্খিত রেকর্ডই গড়ল ভারত। এরআগে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে ঘটেছে এই ঘটনা।
হারা ম্যাচে সেরা বোলিং ফিগার এখন বরুণ চক্রবর্তীর দখলে, ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন বরুণ। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মাট শর্ট। চলতি বছরে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ২২ রানে ৫ উইকেট নেন। কিন্তু সেই ম্যাচ হারে অজিরা। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ২২ রানে ৫ উইকেট নেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচে হারে বাংলাদেশ।

এরআগে টি২০ ক্রিকেটে হারা ম্যাচে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ছি‌ল রবি বিষ্ণোই-র। চলতি বছরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে ৪ উইকেট নিয়েছি‌লেন রবি। কিন্ত সেই রেকর্ডও ভেঙে দিলেন বরুণ।
পাঁচ উইকেট নিয়েও দল না জেতায় আফসোস যাচ্ছে না বরুণের। ম্যাচ শেষে ভারতীয় স্পিনার ব‌লেন, আজ আমার ছেলের জন্মদিন। ফলে এমন দিনে পাঁচ উইকেট নিয়ে ভালো লাগছে। কিন্ত দল ম্যাচটা জিতলে আরও ভালো লাগত।'

পাশাপাশি কোচ গৌতম গম্ভীর প্রসঙ্গে বরুণ বলেছেন, 'আমরা বাংলাদেশ সিরিজে একসঙ্গে কাজ করেছি, ফলে তাঁর থেকে অনেক কিছু শিখতে পেরেছি, তিনি আমাদের বলেছিলেন যদি বোলিং করতে গিয়ে ৩০ বা ৪০ রান খরচও হয়ে যায় তাহলেও কিছু ভাববে না বরং উইকেট নেওয়ার দিকে ফোকাস করবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+