SA vs IND: রেকর্ড বুকে উজ্বল ভারত, সঞ্জু-তিলকের ব্যাটে একগুচ্ছ নজির গড়ল টিম ইন্ডিয়া

জোহনেসবার্গে রেকর্ডের ছড়াছাড়ি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট নির্ধারিত ২০ ওভারে ২৮৩ রানের বিশাল স্কোর তুলল ভারত। ভারতীয় ব্যাটিং ইনিংসে জোড়া শতরান করলেন সঞ্জু স্যামসন এবং তিলক ভর্মা। ভারত শুধু বড় রানই তুলল না একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও সৃষ্টি করল।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ভারতই প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে জোড়া শতরান করল। ভারতের দুই ব্যাটার শতরান‌ হাঁকালেন। সঞ্জু করলেন ৫৬ বলে অপারজিত ১০৯, তিলক করলেন ৪৭ বলে অপরাজিত ১২০। টি২০ ক্রিকেটে নয়া ইতিহাস সৃষ্টি করল ভারত এই কৃতিত্বের মধ্য দিয়ে।

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ইনিংসে মোট ২৩টি ছক্কা মারে। এটা আইসিসির তালিকায় প্রথম দশটি দলের মধ্যে সর্বোচ্চ। তিলত ১০টি, সঞ্জু ৯টি এবং ৪টি মারেন অভিষেক শর্মা। টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন সঞ্জু এবং তি‌লক। দুই ব্যাটার মিলে করলেন অপরাজিত ২১০ রান করলেন ৮৬ বলে। যে কোনও উইকেটে টি২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান ভারতের। ২০ ওভারে ২৮৩ রান স্কোর বোর্ডে তুলে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটাররা। এদিন প্রোটিয়া বোলাররা কোনও দিশাই খুঁজে পেলেন না ভারতের দুই ব্যাটারের বিরুদ্ধে।
এখানেই শেষ নয় ভারত টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ২০০ রান তুলল। ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। একটা সময় মনে হয়েছিল ভারতীয় দল ৩০০ রানও করে ফেলতে পারে কিন্তু সেটা সম্ভব হল না। কিন্তু রেকর্ড বুকে উজ্জ্বল থাকল ভারতের এই ব্যাটিং ইনিংস।

একইসঙ্গে ইতিহাস সৃষ্টি করলেন সঞ্জু। আগেই পর পর দুই ইনিংসে শতরান করেন টি২০ আন্তর্জাতিকে রেকর্ড গড়েছিলেন। এবার শেষ পাঁচ ইনিংসে সঞ্জুর নামের পাশে তিনটি শতরান। প্রথম ম্যাচে শতরান করেছি‌লেন সঞ্জু। মাঝে দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, শেষ ম্যাচে আবার রানে ফিরলেন কেরলের ক্রিকেটার। অন্যদিকে তিলক ভর্মা প্রমাণ করে দিলেন কেন তাঁকে মুম্বই দল ধরে রেখেছে নিলামের আগেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+