Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোহিত ও বিরাটকে রেখেই রাহুলের নেতৃত্বে ভারতের ওডিআই দল ঘোষিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই গিল, বুমরাহ

চমক ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল বেছে নিলেন ভারতের নির্বাচকরা। শুভমান গিল আপাতত ঘাড়ের চোটের কারণে মাঠের বাইরে।

গিলকে ওডিআই সিরিজের দলে রাখা হয়নি। ফলে আসন্ন সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। দলে উইকেটকিপার হিসেবেই রাখা হয়েছে ঋষভ পন্থকে।

পন্থ ২০২৪ সালের অগাস্টে শ্রীলঙ্কা সফরে শেষবার ওডিআই খেলেছেন। ১৫ সদস্যের দলে ধ্রুব জুরেলও রয়েছেন, তবে তাঁর নামের পাশে উইকেটকিপার লেখা নেই। ফলে জুরেলকে ব্যাটার হিসেবেই এই দলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রেয়স আইয়ারের অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজ খেলার সময় চোট লেগেছিল। স্প্লিন ইনজুরি থেকে সেরে না ওঠায় শ্রেয়সকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রাখা হয়নি। গিলের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালই রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে ওয়ান ডে-তে দুরন্ত ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে ওডিআই দলে রাখা হয়েছে। তিনি আপাতত দলের তৃতীয় বা রিজার্ভ ওপেনারের ভূমিকাতেই থাকতে পারেন।

শ্রেয়স না থাকায় মিডল অর্ডারে আরও একবার নিজেকে প্রমাণের সুযোগ দেওয়া হলো তিলক বর্মাকে। তিনিও দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছিলেন। তিলক দেশের হয়ে চারটি ওডিআই খেললেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। যদিও টি২০ আন্তর্জাতিকে তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন।

রাঁচিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ৩০ নভেম্বর। এরপর রায়পুরে ৩ ডিসেম্বর দ্বিতীয় ওডিআই। বিশাখাপত্তনমে তৃতীয় ওডিআই ৬ ডিসেম্বর।

ভারতের ওডিআই দল- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+