ICC T20 Team of Year 2024: বর্ষসেরা টি২০ দলে ভারতীয়দের দাপট, অধিনায়ক কে হলেন? দেখুন তালিকা

একদিনের, টেস্টের পর এবার ২০২৪ সালের টি২০-র বর্ষসেরা দলের তালিকা প্রকাশ করল আইসিসি। শনিবার বিশ্ব ক্রিকেটের নিয়মক সংস্থার পক্ষ থেকে টি২০ ক্রিকেটে ২০২৪ সালের সেরা একাদশ তালিকা প্রকাশ করা হলো।

এর আগে ওডিআই দলে কোনো ভারতীয় সুযোগ পাননি তবে টেস্ট দলের সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। এবার২০২৪ সালের বর্ষসেরা টি২০ দলে চারজন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার সুযোগ পেলেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দলের অধিনায়ক মনোনীত হয়েছেন রোহিত শর্মা।

২০২৪ সালের বর্ষসেরা টি-২০ দলে রোহিত ছাড়াও ভারতীয়দের মধ্যে থেকে আছেন হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ফলে টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের প্রভাবে বেশি দেখা গেল আইসিসির বর্ষসেরা টি২০ দলে। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দলের একজন করে ক্রিকেটার আছেন ১১ জনের তালিকায়।

২০২৪ সালের বর্ষসেরা টি-২০ দলে আছেন রোহিত শর্মা( অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলা পুরান, সিকান্দার রাজা,হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, হাসারঙ্গা, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং। ফলে দলে সবথেকে বেশি সংখ্যায় আছেন ভারতীয়রা।

তবে সবথেকে তাৎপর্য বিষয় হলো এই দলে বিরাট কোহলির না থাকা। টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। তবে ২০২৪ব সালের টি২০ বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারেননি বিরাট কোহলি,তার উপর বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেন।বিশ্বকাপে ফাইনাল বাদে রান পাননি কোহলি। একের পর এক ম্যাচে রান না পেলেও তাঁকে খেলিয়ে গিয়েছে ভারত। ফাইনালে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রান করেছেন কোহলি।

তবে রোহিত শর্মাও আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করলেও তিনি কিন্তু আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক মনোনীত হয়েছেন।

আইসিসি মহিলাদের বর্ষসেরা টি-২০ দলেও জায়গা পেলেন স্মৃতি মান্ধানা।‌ শনিবার পুরুষদের পাশাপাশি মহিলাদের আইসিসি বর্ষসেরা টি-২০ দল ঘোষণা করা হয়। সেই দলে সুযোগ পায় ভারতের তিন ক্রিকেটার। এই তালিকায় আছেন স্মৃতি মান্ধানা, উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা। ২৩ ম্যাচে ৭৬৩ রান করে মেয়েদের আইসিসি টি-২০ ক্রমতালিকায় দু'নম্বরে উঠে এসেছেন স্মৃতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+