IND vs ENG: দ্বিতীয় দিনের সকালেই রোহিত-শুভমানের জোড়া শতরান, বড় রানের পথে ভারত
ধরমশালা টেস্টে ইংল্যান্ডের উপর ক্রমশ আধিপত্য বিস্তার করছে ভারত। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে রোহিত শর্মা এবং শুভমান গিলের জোড়া শতরানে ভরত করে বড় রানের পথে ভারত। দ্বিতীয় দিনের সকালেই চাপে পড়ে গেল ইংল্যান্ড দল।
বাজবল আগেই মাঠের বাইরে পাঠিয়েছিল ভারত। ধরমশালাতেও ইংল্যান্ডের বাজবলকে পাহাড় থেকে খাদে ফেলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই। প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিনে সেখান থেকেই যেন শুরু করলেন রোহিত এবং শুভমান। ইংল্যান্ড বোলারদের রীতিমতো শাসন করলেন। লাঞ্চের বিরতির আগেই দুই ব্যাটারই শতরান সম্পূর্ণ করলেন।

প্রথম দিনে টেস্টে ১৮তম অর্ধশতরানটা সম্পন্ন করে রেখেছিলেন রোহিত শর্মা। তিনি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন হিটম্যান। দ্বিতীয় দিনের সকাল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন ভারত অধিনায়ক। ১৫৪ বলেই শতরান সম্পন্ন করলেন ভারত অধিনায়ক। শতরান করার পথে ১৩টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন রোহিত। ধরমশালায় রোহিতের খেলা দেখে বোঝার উপায় ছিল না তিনি সীমিত ওভারের ম্যাচ খেলছেন নাকি টেস্ট।
ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের নিরিখে সুনীল গাভাসকরের রেকর্ড স্পর্শ করলেন। ভারতীয় হিসাবে উভয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি করে শতরান করেছেন।
প্রথম দিনে ৩৯ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। দ্বিতীয় দিনে প্রথমে অর্ধশতরান পূরণ করলেন এবং ১৪২ বলে সেঞ্চুরি হাঁকালেন। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে।
The celebrations of Shubman Gill’s father when he completed his son completed Hundred.
— CricketMAN2 (@ImTanujSingh) March 8, 2024
- This is beautiful..!!! pic.twitter.com/s8n9PnlhJA
শুক্রবার সকাল থেকে ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করলেন রোহিত-গিল জুটি। দিনের শুরুতে যে ভাবে জেমস অ্যান্ডারসনের বলে তাঁর মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেন শুভমন, তাতে প্রশংসা করতে দেখা গেল বেন স্টোকসকেও।
ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল মাত্র ২১৮ রান। অশ্বিন চারটি ও কুলদীপ যাদব ৫ টি উইকেট নিয়েছিলেন। পাহাড়ের কোলে এই মাঠে স্পিন সহায়ক উইকেটে দারুণ বোলিং করেছেন ভারতের দুই অভিজ্ঞ স্পিনার।ভারতীয় দল ব্যাটিং করতে নেমে দুরন্ত মেজাজে এগিয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications