Rohit Sharma-Ritika Sajdeh: রোহিত-রিতিকার সরলতায় মুগ্ধ তিলক ভার্মার পরিবার, প্রকাশ্যে অজানা কাহিনি
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সফল দুই মরসুম কাটানোর পর ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে তিলক ভার্মার জন্য। সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, উমরান মালিকের মতো সীমিত ওভারের ক্রিকেটারদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছেন তিলক। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে একদিনের সিরিজ।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে দুই মরসুম খেলার সৌজন্যে রোহিত শর্মা এবং রিতিকার সঙ্গে ব্যক্তিগত স্তরেও সম্পর্ক গড়ে উঠেছে তিলক ভার্মার পরিবারের। ভারতীয় দলের অধিনায়ক হলেও রোহিতের সরলতায় মুগ্ধ তিলকের পরিবার। রোহিত এবং রিতিকার মহানুভতার কথাই প্রকাশ্যে এনেছেন তিলকের বাবা নাগারাজু ভার্মা।

আইপিএলের মঞ্চে নিজের প্রতিভার পরিচয় রেখেছেন তিলক। প্রথম মরসুমে খুব একটা দাগ কাটতে না পারলেও ২০২৩ সালের আইপিএলে নিজের জাত চিনিয়েছেন হায়দরাবাদী এই ক্রিকেটার। রোহিত শর্মার ভূয়সী প্রশংসাও পেয়েছেন তরুণ তিলক। এবার তাঁর সামনে জাতীয় দলে অভিষেক হওয়ার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ডাক পেয়েছেন তিলক।
ছেলের জাতীয় দলে অভিষেকের আগে অধিনায়ক রোহিত এবং তাঁর স্ত্রী-র প্রশংসায় পঞ্চমুখ হলেন তিলকের বাবা। একটি অজানা ঘটনার কথা তুলে ধরেছেন তিলকের বাবা।

নাগারাজু বলেন, 'একবার রোহিত শর্মা এবং রিতিকা আমাদের বাড়িতে এসেছিলেন। রিতিকা এসে আমাদের বাড়িতে মেঝেতেই বসে পড়ে। আমরা তাঁকে অনুরোধ করি চেয়ারে বসার জন্য। তখন রিতিকা বলেন আমি যদি চেয়ারে বসি তাহলে মনে হবে তোমাদের বাড়ি, আর মেঝেত বসলে মনে হবে আমাদের বাড়ি। এই কথা থেকেই বোঝা যায় তাঁরা কতটা সরল।'

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দল সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে হায়দরাবাদে এলে তিলক ভার্মার বাড়িতে নৈশভোজে আসেন। রোহিত শর্মা সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার আসেন তিলকের বাড়িতে।
এদিকে, ক্যারিবিয়ান সফরে হেয়ারস্টাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন রোহিত শর্মা। ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এটি শততম টেস্ট ম্যাচ হচ্ছে।
এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। টুপি খুলে ক্রিকেটের রাজপুত্র লারার হাত থেকে স্মারক সংগ্রহ করেন হিটম্যান।
I tell you what, @ImRo45 needs a hair cut 😂 #INDvsWI
— Amanda Wellington (@amandajadew) July 20, 2023
কিন্তু ভারত অধিনায়কের উস্কোখুস্কো চুল দেখে নেটিজেনরা রোহিতকে নিয়ে কিছুটা মজা করেন।এই তালিকায় সাধারণদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার আমান্ডা ওয়েলিংটনও যোগদান করেছেন এই কথোপকথনে। ট্যুইটারে রোহিত শর্মাকে ট্যাগ করে তিনি লেখেন, "আমি বলি কি, রোহিত শর্মার একবার চুল কাটানো অবশ্যই প্রয়োজন।" লেগস্পিনার আমান্ডা অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট, ১৪টি একদিনের ম্যাচ এবং ৮টি টি-২০ খেলেছেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications