Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোন বোলারকে ছক্কা হাঁকাতে সবচেয়ে ভালোবাসেন রোহিত শর্মা, কী জবাব দিলেন হিটম্যান?

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ার-হিটার রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছেন। তিনি এখনও পর্যন্ত ৬৩৭টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেইলের চেয়ে যা ৮৪টি বেশি। ওয়ানডেতে হিটম্যানের স্ট্রাইক রেট ৯৩ এবং টি-২০তে ১৪০।

সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, কোন বোলারের বিরুদ্ধে ছক্কা মারতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। এই প্রশ্নের উত্তরে তিনি দর্শক ও শ্রোতাদের অবাক করে দেন। রোহিত হাসি মুখে জানান, "সব বোলারকেই মারতে পছন্দ করি।"

তিনি আরও যোগ করেন, "যে বোলারই সামনে আসুক না কেন, আমার লক্ষ্য থাকে তাঁকে মারা। এমন কোনও নির্দিষ্ট বোলার নেই যে তাঁকেই শুধু মারতে হবে।" রোহিতের এই মন্তব্যে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। কারণ সত্যি বলতে ফর্মে থাকা রোহিতের সামনে এখনও কোনও বোলারই ছাড় পাননি।

রোহিত প্রবল হাততালির মধ্যে বলেন, "আমি কাউকে আলাদা করে বলতে পারি না। তবে আমার ভাবনা এমনই থাকে, যে আমার সামনে আসবে, তাঁর বিরুদ্ধে ভালো পারফর্ম করতে হবে এবং তাঁকে চাপে ফেলতে হবে। আমার নিজস্ব কৌশল আছে প্রতিপক্ষকে চাপে ফেলার। সেটাই আমি করার চেষ্টা করি।"

হিটম্যান রোহিত শর্মাকে গত কয়েক মাস ধরে ক্রিকেট মাঠে দেখা যায়নি। তিনি শেষবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমেছিলেন। শেষ আইপিএলে ১৫ ম্যাচে ২২টি ছক্কা সহ রোহিত ৪১৮ রান করেন।

আইপিএল ২০২৫ চলাকালীনই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। তার আগেই টি২০ থেকেও বিদায় নিয়েছেন। ফলে এখন তিনি শুধুমাত্র ওয়ানডেতেই ভারতের হয়ে খেলবেন বলে ধরে নেওয়া যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি আবার মাঠে নামবেন। প্রথম ওয়ানডে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+