Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল


 বিশাখাপত্তনমে দক্ষিণ বিরুদ্ধে প্রথম টেস্টে ৩১৭ রানের ওপেনিং জুটি বাঁধলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। সঙ্গে ২২ বছরের পুরনো আন্তর্জাতিক টেস্ট রেকর্ড ভাঙলেন তাঁরা।

বিশাখাপত্তনমে দক্ষিণ বিরুদ্ধে প্রথম টেস্টে ৩১৭ রানের ওপেনিং জুটি বাঁধলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। সঙ্গে ২২ বছরের পুরনো আন্তর্জাতিক টেস্ট রেকর্ড ভাঙলেন তাঁরা। বীরেন্দ্র শেহবাগ ও গৌতম গম্ভীরের ওপেনিং জুটিকেও ছাপিয়ে গেলেন রোহিত ও মায়াঙ্ক।

 ২২ বছরের রেকর্ড

২২ বছরের রেকর্ড

১৯৯৬ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। দুই দেশের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের প্রথম ইনিংসে এসি হাডসনের সঙ্গে ২৩৬ রানের ওপেনিং জুটি বেঁধেছিলেন প্রোটিয়া লেজেন্ড গ্যারি কার্স্টেন। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেই রেকর্ড টপকে যান ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।

১৫ বছরের রেকর্ড

১৫ বছরের রেকর্ড

২০০৪ সালে কানপুরের গ্রিনপার্কে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ (১৬৪) ও গৌতম গম্ভীরের (৯৬) মধ্যে ২১৮ রানের পার্টনারশিপ হয়। ১৫ বছর ধরে ভারতীয়দের মধ্যে সেই রেকর্ড অক্ষত ছিল। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেই রেকর্ড টপকে যান ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। তাঁদের মধ্যে ৩১৭ রানের পার্টনারশিপ হয়।

 ১৭৬-এ আউট রোহিত

১৭৬-এ আউট রোহিত

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হয়ে প্রথমবার ওপেন করতে নেমে ২৪৪ বলে ১৭৬ রান করে আউট হন রোহিত শর্মা। ২৩টি চার ও ৬টি ছক্কা সম্বলিত হিটম্যানের এই ইনিংসের প্রশংসায় বিশ্বের ক্রিকেট মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+