Rohit Sharma: বিরাটের পর রোহিত, বিশ্বকাপ জিতে ছুটির মেজাজে, পরিবার নিয়ে কোথায় গেলেন হিটম্যান?
সেই আইপিএল থেকে শুরু হয়েছিল, টানা দুই মাসের লিগ খেলেই ভারতীয় দলের সদস্য চলে যান টি২০ বিশ্বকাপ খেলতে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলে ভারত সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সুপার ৮, সেমিফাইনাল-ফাইনালল ম্যাচ খেলা এবং সব শেষে চ্যাম্পিয়ন হওয়া। এরপর দেশে ফিরে সেলিব্রেশনে মেতে উঠা।
ঠাসা ক্রীড়াসূচি শেষে এবার ছুটির মেজাজে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়ার ক্রিকেটাররা। বৃহস্পতিবার রাতেই দেশ ছেড়েছিলেন কোহলি। এবার রোহিত শর্মাও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেন।

ভারতীয় দলের সংবর্ধনা অুষ্ঠানের পর বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে গাড়ি থেকে নামতে দেখা যায় বিরাটকে। সাদা প্যান্ট, টি-শার্ট, খয়েরি রঙের জ্যাকেট পরা বিরাট এড়িয়ে যেতে পারেননি আলোকচিত্রীদের। ছবি তোলার জন্য পোজ়ও দেন। মনে করা হচ্ছে লন্ডনের উদ্দেশেই রওনা হয়েছেন তিনি। সেখানেই ছেলে-মেয়েকে নিয়ে রয়েছেন অনুষ্কা। লন্ডনে ছেলে অকায়ের জন্মের মাস দুয়েক পর অনুষ্কা মুম্বই ফিরেছিলেন। কিন্তু কিছু দিনের মধ্যে ফের লন্ডনেই ফিরে যান।
বিরাটের মতোই কি ইউরোপেই গেলেন রোহিত নাকি ছুটি কাটানোর জন্য বেছে নিলেন অন্য কোনও দেশ। সেটা আপাতত অজানাই। বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন দুই মহাতারকা। ফলে আগামী দিনে জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ম্যাচেই খেলতে দেখা যাবে রোহিত বিরাটকে।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ক্রিকেটারকে। রোহিত, কোহলি অবশ্য বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেছেন। তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
অফুরন্ত প্রাণশক্তির নজির দেখিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। টানা ক্রীড়াসূচির মধ্যেও তাদের মধ্যে ছিল না কোনও ক্লান্তি, দেশে ফিরে বিশ্রামটুকু না নিয়েই তারা সেলিব্রেশনে মেতে উঠেন। ১৬ ঘণ্টার বিমান যাত্রার পর বৃহস্পতিবার দিনভর তাদের জন্য ঠাসা ক্রীড়াসূচি ছিল । কিন্তু রোহিতের মধ্যে কোনও বিরক্তি নেই, এক মুখ হাসি নিয়েই দিল্লি থেকে মুম্বই দাপিয়ে বেড়িয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications