Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছক্কার সেঞ্চুরি হিটম্যানের! টি২০আই-তে যে পথে রোহিত পৌঁছলেন ১০০ ছয়ের মাইল ফলকে - দেখে নিন

টি২০আই-তে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০টি ছয় মারলেন রোহিত শর্মা। ফিরে দেখা যাক তাঁর এই মাইলফলক ছোঁয়ার যাত্রাপথটি।

ক্রিকেট সম্পর্কে যাঁরা খবরাখবর রাখেন, রোহিত শর্মার ছয় মারার দক্ষতা সম্পর্কে তাঁদের সকলেরই জানা আছে। নতুন করে কিছু বলার নেই। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মতো ধারাবাহিকভাবে বলে বলে ছয় মারতে আর কোনও ব্যাটসম্যান পারেন না। রেকর্ড বই বলছে গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় এসেছে ভারতের অস্থায়ী অধিনায়কের ব্য়াট থেকেই।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি), নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০আই-তে ২৯ বলে ৫০ রান করার পথে তিনি ফের ৪টি ছক্কা মারলেন। কিউই বোলার কাগেলেইজ্ন-এর বলে তিনি তাঁর ইনিংসের দ্বিতীয় ছক্কাটি মারার সঙ্গে সঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথম ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে তিনি ১০০ ছয় মারার মাইলস্টোনে পৌঁছান।

বস্তুত এই ফর্ম্যাটে তাঁর আগে ১০০টি ছয় মারার কৃতিত্ব অর্জন করেছেন শুধু ক্রিস গেইল ও মার্টিন গাপ্টিল। দেখে নেওয়া যাক ঠিক কত বছরে কোন পথে তিনি এসে পৌঁছালেন এই বিরল মাইলফলকে।

টি২০আই-তে প্রথম ছয়

টি২০আই-তে প্রথম ছয়

২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্য়াচে অভিষেক হয়েছিল রোহিতের। কিন্তু ওই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ব্যাট করার সুযোগ আসেনি তাঁর সামনে। প্রথম টি২০আই ইনিংসেই প্রথম ছয়টি মেরেছিলেন তিনি।

৫০-এ পৌঁছতে লাগল ৯ বছর

৫০-এ পৌঁছতে লাগল ৯ বছর

সকলেরই জানা রোহিতের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা ছিল গড়পড়তা। ২০১৩ সালে ওপেন করা শুরু করার পরই আজকের বিস্ফোরক ব্য়াটসম্যান রেহিতকে পাওয়া গিয়েছিল। ২০১৬ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিনি তাঁর টি২০আই কেরিয়ারের ৫০তম ছয়টি মারেন।

টপকালেন যুবরাজকে

টপকালেন যুবরাজকে

২০১৩ পর থেকে রোহিত আর ফিরে তাকাননি। তাঁর আগে ভারতের হয়ে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল যুবরাজ সিং-এর ঝুলিতে। ৭৪টি ছয় মেরে দীর্ঘদিন যুবি ছিলেন শীর্ষে। ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৫টি ছক্কা হাঁকিয়ে টপকে গিয়েছিলেন যুবরাজকে।

পরের ৫০ এল ৩ বছরে

পরের ৫০ এল ৩ বছরে

প্রথম ৫০টি ছয় মারতে ৯ বছর লাগলেও হিটম্যানের পরের ৫০টি ছয় এল মাত্র ৩ বছরেই। এখন রোহিকত (১০২)-এর আর ২টি ছয় চাই মার্টিন গাপ্টিল (১০৩)কে টপকে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারা রেকর্ড নিজের ঝুলিতে নিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+