শুভমানকে দ্বিশতরানের ক্লাবে স্বাগত জানালেন রোহিত-ঈশান, কিষাণের সামনেই ক্যাপ্টেনকে কোন অভিযোগ গিলের?

রোহিত শর্মা, ঈশান কিষাণ ও শুভমান গিল এক ফ্রেমে। রোহিতের একদিনের আন্তর্জাতিকে তিনটি দ্বিশতরান রয়েছে। ২৪ বছরের ঈশান কিষাণ গত মাসে বাংলাদেশে ওডিআই দ্বিশতরান হাঁকিয়েছিলেন। গতকাল হায়দরাবাদে ২০৮ রান করে সর্বকনিষ্ঠ হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরির রেকর্ডটি প্রিয় বন্ধু কিষাণের থেকে ছিনিয়ে নিয়েছেন শুভমান গিল। ম্যাচের পর একদিনের আন্তর্জাতিকে তিন ডাবল সেঞ্চুরিয়ানের মজাদার, উপভোগ্য কথোপকথনের বন্দোবস্ত করল বিসিসিআই।

এক ফ্রেমে তিন দ্বিশতরানের মালিক

রোহিত শর্মাই বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় সঞ্চালকের ভূমিকায় ছিলেন। তাঁর বাঁ পাশে দাঁড়িয়ে ঈশান, ডানদিকে শুভমান। একদিনের আন্তর্জাতিকে ডাবল সেঞ্চুরির ক্লাবে ২৩ বছরের শুভমানকে স্বাগত জানালেন রোহিত ও ঈশান। রোহিত বলেন, যেভাবে ইনিংটি শুভমান খেলছেন তা দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপর প্রান্ত আগলে রেখে সেট ব্যাটারের একইভাবে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। শুভমানের পর আমাদের দলের কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বাধিক স্কোর ৩৪। এতেই বোঝা যায় গিল কত ভালো ব্যাটিং করেছেন।

শুভমানের প্রতিক্রিয়া

শুভমান ম্যাচের পরই জানিয়েছিলেন, দ্বিশতরান তাঁর মাথায় ছিল না ৪৬-৪৭ ওভার পর্যন্ত। বোলাররা যাতে উইকেট নেওয়ার পর মাথায় না চড়ে বসে সেজন্য বড় শট খেলে তাঁদের ছন্দ নষ্ট করাটাই পরিকল্পনা ছিল। দ্বিশতরান পেয়ে স্বভাবতই খুশি শুভমান। তিনি বলেন, খুবই ভালো লাগছে। এই ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল। জানতাম যে, বড় ইনিংস খেলার সুযোগ থাকবে। সেটা হওয়ায় অনুভূতি ভালোই। একটা উইকেট নেওয়ার পর ডট বল করা সহজ। সেটা যাতে প্রতিপক্ষ বোলার না পারেন সে কারণে রান আদায় করে নিতে নিজেকে তৈরি রাখছিলাম।

ঈশানের সঙ্গে এক ঘরে!

ঈশানের সঙ্গে এক ঘরে!

ঈশান কিষাণ এই সাক্ষাৎকারে গিলের কাছে জানতে চান প্রি-ম্যাচ রুটিন নিয়ে। শুভমান মজা করে বলেন, "ঈশানের জন্য প্রি-ম্যাচ রুটিন নষ্ট হয়ে যায়। সব সময় আইপ্যাড নিয়ে ব্যস্ত থাকে ঈশান। এয়ারপড ব্যবহার না করে মুভি চালায় ফুল ভলিউমে। আমি আওয়াজ কমানো বা এয়ারপড ব্যবহার করার জন্য বললেও তা শোনে না। বলে, এটা আমার ঘর। আমার ইচ্ছামতোই সব হবে। এ নিয়েই আমাদের লড়াই চলতে থাকে। এটাই আমার প্রি-ম্য়াচ রুটিন।" দুজনের খুনসুটির কথা শুনে হাসতে দেখা যায় রোহিতকে। ঈশানের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্বের কথা ম্যাচের শেষেও পুরস্কার নিতে গিয়ে বলেছিলেন গিল। একই ঘরে দুজনের থাকাও তাঁদের সুসম্পর্কেরই ইঙ্গিতবাহী। যতই কিষাণের দ্বিশতরানে গিলের উপর চাপ বাড়ার কথা বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসুক না কেন।

রোহিত-কিষাণ কথোপকথন

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন ঈশান কিষাণ। টি ২০-তে রোহিত-কিষাণ জুটি অনেক সাফল্যও এনে দিয়েছে। গিলকে প্রশ্ন করার ফাঁকে রোহিত প্রশ্ন করেন ঈশানকে। জানতে চান, বাংলাদেশে দ্বিশতরান করার পর তিনটি ম্যাচে সুযোগ মেলেনি। এটা কেন হলো? ঈশান সটান জবাব দেন, "ভাইয়া, তুমিই তো দলের অধিনায়ক"। সঙ্গে কিষাণ বলেন, আমি সব কিছু থেকেই শিক্ষা নিই। রোহিত এরপর জানতে চান চার নম্বরে ব্যাট করতে তিনি পছন্দ করছেন কিনা। ঈশানের জবাব, হ্যাঁ ভাইয়া, খুবই ভালো লাগছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+