Rishabh Pant's Birthday: জীবনের পাতায় পন্থ ২৭, জন্মদিনে ফিরে দেখা ভারতীয় তারকা ক্রিকেটারের একগুচ্ছ রেকর্ড
শুক্রবার ২৭তম জন্মদিন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। বিগত জন্মদিনগুলির তুলনায় এবারেরটা অবশ্যই স্পেশ্যাল পন্থের কাছে। কারণ ভয়াবহ দুর্ঘটনার পর চলতি বছরেই ক্রিকেটের ২২ গজে ফিরেছেন পন্থ। তাঁর প্রত্যাবর্তন এক কথায় রাজকীয়। টি২০ বিশ্বকাপ জিতেছেন, টেস্ট প্রত্যাবর্তনেও শতরান করেছেন। জীবনের অভিশপ্ত অধ্যায় পেরিয়ে এসে আবার স্বমহিমায় দেখা যাচ্ছে পন্থকে।
১৯৯৭ সালের উত্তরাখণ্ডের রুড়কিতে জন্মগ্রহণ করেন পন্থ। সেখান থেকে ভারতীয় দলের জার্সি, এক অনন্য যাত্রা ছিল পন্থের সঙ্গী। বিগত দেড় বছরের বেশি সময় তাঁকে ২২ গজ থেকে দূরে থাকতে হয়েছিল চোট আঘাত জনিত সমস্যার কারণে। কিন্তু ভারতীয় দলে অভিষেকের পর থেকেই তাঁর আগ্রাসী ক্রিকেট কিন্তু সকলের নজড় কাড়ে। ইতিমধ্যেই পন্থের নামের পাশে একাধিক রেকর্ড। তারকা ক্রিকেটারের জন্মদিনে আরও একবার ফিরে দেখা যাক তাঁর কিছু স্মরণীয় কীর্তি বা রেকর্ড।

সীমিত ওভারের ফর্ম্যাটের মতোই টেস্ট ক্রিকেটেও যে তিনি লম্বা রেসের ঘোড়া সেটা অভিষেক সিরিজেই বুঝিয়ে দিয়েছিলেন। সেই সিরিজে শতরান করে ইংল্যান্ডের মাটিতে নয়া রেকর্ড করেন। পন্থই প্রথম ভারতীয় উইকেটরক্ষক যিনি টেস্টে ইংল্যান্ডের মাটিতে শতরান করেন।
ব্যাট হাতে শুধু আগ্রাসী ক্রিকেট খেলাই নয় গ্ল্যাভস হাতেও তিনি সমানভাবে দক্ষ সেটাও প্রমাণ করেছেন ইতিমধ্যেই। একটি টেস্ট ম্যাচে ১১ ক্যাচ ধরার নজির আছে পন্থের। এক ম্যাচে ১১টি ক্যাচ নিয়ে তিনি ইংল্যান্ডের জ্যাক রাসেল এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের রেকর্ডের সমান করেন।
ঋষভ পন্থের কথা বললেই উঠে আসে ২০২০-২১ সালের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের কথা। শেষ ম্যাচে যেভাবে শতরান করে ভারতকে ম্যাচ তথা জিতিয়েছিলেন তা এক কথায় অনবদ্য। সেই সিরিজে ব্যাট হাতে পন্থের পারফরম্যান্স টেস্টে তাঁর প্রতিষ্ঠানও শক্তপোক্ত করে।
ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সবথেকে দ্রুত ৫০টি আউট করার নজিরও আছে পন্থের দখলে। কিন্তু শুকনো পরিসংখ্যান দিয়ে তাঁকে মাপা যাবে না। তাঁর প্রতিভা প্রশ্নাতীত। আগামী দিনে মহাতারকা হয়ে উঠার সব মশলাই মজুত আছে পন্থের মধ্যে। জন্মদিনে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে পন্থের জন্য রইল একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা।












Click it and Unblock the Notifications