Rishabh Pant: নিজের ফিটনেস আপডেট দিলেন ঋষভ, বিশ্বকাপে খেলতে পারবেন? দেখুন ভিডিও
চোট আঘাতের সমস্যা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ। এনসিএতে জোর কদমে ফিটনেস ট্রেনিং চালাচ্ছেন ভারতীয় দলের উইকেট রক্ষক। সোমবার সমাজ মাধ্যমে নিজের ফিটনেস ট্রেনিংযের ভিডিও শেয়ার করেছেন পন্থ, যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
সোমবার ভারতীয় দলের উইকেটরক্ষক জিম সেশনের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে জোর কদমে সাইক্লিং করছেন পন্থ। তাঁর সঙ্গে ফিজিক্যাল ট্রেনারও। পন্থেৱ ফিটনেসের ভিডিও দেখে তাঁর ভক্তরা যেমন খুশি তেমনই মন্তব্য উড়ে এসেছে অস্ট্রেলিয়া থেকেও। দিল্লি ক্যাপিটালস দলের সতীর্থ ডেভিড ওয়ার্নার লিখেছেন এটা দেখে আমি অত্যন্ত খুশি।

গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব।
সমাজ মাধ্যমের এই ভিডিও ঋষভ পন্থকে নিয়ে খানিকটা হলেও স্বস্তি এনে দিচ্ছে ভারতীয় শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থের রিহ্যাবও।
Grip. Twist. Paddle.
— Rishabh Pant (@RishabhPant17) August 28, 2023
Good vibes only. 🚴#RP17 pic.twitter.com/fH4JyycTen
এরআগেও একাধিকবার নিজের ফিটনেসের আপডেট দিয়েছেন পন্থ।কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যায় দুটু ভিন্ন ধর্মী ছবি।
ভিডিও-র প্রথম অংশটি এনসিএ-তে যাওয়ার প্রথম দিকের। দেখা যাচ্ছে, ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুব কষ্ট করে সিঁড়িতে উঠছেন ঋষভ। সিঁড়ির শেষ ধাপে আসার পর দেখা যাচ্ছে তাঁর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট। বিগত কয়েক মাসে যে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে ভিডিও-র দ্বিতীয় অংশে। পরের অংশটি বর্তমান অবস্থার। তখন আর কষ্ট নেই। সিঁড়ি দিয়ে সাবলীলভাবেই উঠে আসছেন ক্রিকেটার।

তবে পন্থের বিশ্বকাপ খেলা নিয়ে রোহিত শর্মা আগেই বলেছিলেন, 'ঋষভ পন্থ এখনও তৈরি নয়। বর্তমান সময়ে আমাদের হাতে যা রিপোর্ট, তাতে ও এশিয়া কাপের জন্য প্রস্তুত নয়।' বিশ্বকাপের তিনি ফিরতে পারেন কি না, সেই নিয়ে রোহিত কিছু না বললেও, পন্থের বিশ্বকাপে ফেরা যে কার্যত অসম্ভব, তা ধরে নেওয়াই যায়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications