'মানকাড' নিয়ে ফের সরব রবীচন্দ্রন অশ্বিন, বিতর্ক উস্কে দিলেন মোক্ষম জবাব

বিতর্কিত 'মানকাড' নিয়ে ফের মুখ খুললেন টিম ইন্ডিয়ার স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এক ক্রিকেট প্রেমীকে সোশ্যাল মিডিয়ায় দিলেন এর মোক্ষম জবাব। 'মানকাড' অ-ক্রিকেটীয় নয় বলে সাফ জানালেন এই ভারতীয় স্পিনার।

বিতর্কিত 'মানকাড' নিয়ে ফের মুখ খুললেন টিম ইন্ডিয়ার স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এক ক্রিকেট প্রেমীকে সোশ্যাল মিডিয়ায় দিলেন এর মোক্ষম জবাব। 'মানকাড' অ-ক্রিকেটীয় নয় বলে সাফ জানালেন এই ভারতীয় স্পিনার।

২০১৯-র ঘটনা

২০১৯-র ঘটনা

২০১৯-র আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ওই টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে 'মানকাড' বিতর্কে জড়ান রবীচন্দ্রন অশ্বিন। বল করার সময় নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা রাজস্থানের ব্যাটসম্যান জোস বাটলার ক্রিজ ছেড়ে এগিয়ে গেলে তাঁকে রান আউট করেন ভারতীয় স্পিনার।

মাঠেই তর্কাতর্কি

মাঠেই তর্কাতর্কি

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান ফিল্ড আম্পায়ার। রবীচন্দ্রন অশ্বিনের কাজে ক্ষুব্ধ হন ব্যাটসম্যান জোস বাটলারও। দুই ক্রিকেটারের মধ্যে মাঠেই তর্কাতর্কি শুরু হয়। তখনকার মতো বিষয়টি মিটমাট করে দেন ওই ম্যাচের ফিল্ড আম্পায়াররা।

বিতর্ক তুঙ্গে

বিতর্ক তুঙ্গে

রবীচন্দ্রন অশ্বিনের 'মানকাড' বিতর্ক আলোড়ন তোলে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে নানান মহল থেকে নানা মন্তব্য উড়ে আসে। ঘরে-বাইরে চাপের মুখে মাথা নত করতে অস্বীকার করেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি কোনও অ-ক্রিকেটীয় কাজ করেননি বলে দাবি করেন।

 অনড় অশ্বিন

অনড় অশ্বিন

আর কয়েক মাসের মধ্যেই শুরু হচ্ছে আইপিএলের ২০২০-র সংস্করণ। তার আগে রবীচন্দ্রন অশ্বিনকে রসিকতার ছলে তাঁর এক ভক্ত প্রশ্ন করেন, এই আইপিএলে কোন কোন ব্যাটসম্যানকে 'মানকাড' করবেন তিনি। উত্তরে অশ্বিন বলেন, যিনি ক্রিজে থেকে বেরোবেন, তাঁকেই আউট করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+