Ravichandran Ashwin: বিদায়ী ম্যাচ খেলতে না পারায় আক্ষেপ নেই, ক্রিকেট নিয়ে আগামী দিনের পরিকল্পনা জানালেন অশ্বিন
বর্তমানে টেস্টে আর অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বোচচ্ উইকেটশিকারী। কুম্বলের ৬১৯ উইকেটের পরই আছে অশ্বিনের ৫৩৭ উইকেট। ভারতের সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিজের নাম তুলেছেন অশ্বিন। কিন্তু তাও কোনও বিদায়ী ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন রবিচন্দ্রন অশ্বিন।
কপিল দেবের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছিলেন অশ্বিনের মতো ক্রিকেটারের বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল। কিন্তু বিদায়ী ম্যাচ না খেলা নিয়ে অবসরের প্রায় ১ মাস পর মুখ খুললেন অশ্বিন। বিদায়ী টেস্ট খেলতে না পারার জন্য যে তাঁর কোনও আক্ষেপ নেই সেই কথাও উল্লেখ করেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার।

অশ্বিন আরও বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি বিদায়ী ম্যাচের আলাদা কোনও গুরুত্ব নেই। আমি যদি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতাম কিন্তু সেই দলে আমাকে প্রয়োজন হত না সেটা আমার জন্য সুখকর হত না। সেক্ষেত্রে আমি মোটেই খুশি হব না। দলের প্রয়োজন অনুসারে সব সময় খেলেছি, মন থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
অবসর প্রসঙ্গে অশ্বিন বলেছেন, জীবনে কী করতে হবে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করি। অবসরের ভাবনা নিজের মনের ভিতর থেকে এসেছিল। যদি কেউ বুঝতে পারে তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখন সরে যাওয়ার ভাবনা নিজের মনের ভিতর থেকেই আসবে। লোকে অনেক কথা বলবে। সেই কথায় আমি কখনও গুরুত্ব দিইনি। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে খেলিনি। দ্বিতীয় টেস্টে খেলার পর আবার তৃতীয় টেস্টে দলে সুযোগ হয়নি। শেষ দুই টেস্টে খেলার সুযোগ পেতে পারতাম আবার নাও পেতে পারতাম। আমি সব সময় সৃষ্টিশীলতায় জোর দিই। সেটা শেষ হয়ে গেলেই আর কিছু অবশিষ্ট থাকে না।
ভারতের হয়ে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সেখানে অশ্বিন টেস্টে ৫৩৭টি, একদিনের ক্রিকেটে ১৫৬টি এবং টি২০ ক্রিকেটে ৭২টি উইকেট সংগ্রহ করছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭৬৫। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন অশ্বিন। আপাতত অশ্বিন শুধু আইপিএল খেলবেন। এমনকি অনেক ক্রিকেট বাকি আছে বলেও অশ্বিন উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications