Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy 2024: রঞ্জির শুরুতেই হোঁচট বাংলার! অন্ধ্রের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মনোজদের

Ranji Trophy 2024: রঞ্জি ট্রফির শুরুতেই হোঁচট খেল বাংলা। বিশাখাপত্তনম থেকে পয়েন্ট নষ্ট করে কানপুরে যাবেন মনোজ তিওয়ারিরা। বাংলা-অন্ধ্র ম্যাচ আজ প্রত্যাশিতভাবেই ড্র হয়ে গিয়েছে।

প্রথম ইনিংসে লিড নেওয়ার সৌজন্যে হনুমা বিহারীর নেতৃত্বাধীন অন্ধ্র ঝুলিতে পুরল ৩ পয়েন্ট। বাংলাকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।

Ranji Trophy 2024: রঞ্জির শুরুতেই হোঁচট বাংলার!

ড. ওয়াইএস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে এই খেলাটি হলো পাটা পিচে। বোলারদের জন্য কিছুই ছিল না। বলও সেভাবে ঘোরেনি। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২৮৯ রান। দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস ৪০৯ রানে শেষ হওয়ার পর অন্ধ্র তুলেছিল ৩ উইকেটে ১১৯।

গতকাল সারাদিনে বাংলা প্রতিপক্ষের মাত্র তিনটি উইকেট তুলতে সক্ষম হয়। তৃতীয় দিনের শেষে অন্ধ্রের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৯। বাংলা প্রথম সেশনে দ্রুত চারটি উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা করলেও সেই আশায় জল ঢেলে দেন রিকি ভুঁই। গতকাল তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন।

আজ রিকি অন্ধ্রের লিড নিশ্চিত করে সাজঘরে ফেরেন। তিনি ২৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৪৭ বলে ১৭৫ রান করে আউট হলে অন্ধ্রের ইনিংসে যবনিকা পতন হয়। গতকালের আরেক অপরাজিত ব্যাটার শোয়েব মহম্মদ খান ৫৬ রান করে আউট হন। রিকি ও শোয়েবকে ফেরান করণ লালষ কেভি শশীকান্ত মহম্মদ কাইফের শিকার। ললিত মোহনকে ফেরান ঈশান পোড়েল।

রিকি ও শোয়েবের জুটিই অন্ধ্রের লিড সুনিশ্চিত করেন। অন্ধ্রের সপ্তম উইকেটটি যখন পড়ে তখন তারা ২ রানে এগিয়ে গিয়েছে। অন্ধ্রের ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। ফলে লিড দাঁড়ায় ৩৬ রানের। আজই ছিল খেলার শেষ দিন। ফলে বাংলার রান টপকানোর সঙ্গে সঙ্গেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে অন্ধ্র।

বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ কাইফ। অভিষেক ম্যাচে মহম্মদ শামির ভাই ৬২ রান খরচ করে তিনটি উইকেট পেলেন। আকাশ দীপ, ঈশান পোড়েল ও করণ লাল দুটি করে উইকেট নিয়েছেন। প্রদীপ্ত প্রামাণিক পেয়েছেন ১টি উইকেট।

বাংলা দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮২ রান তোলার পরই দুই অধিনায়ক ম্যাচ থামানোর বিষয়ে সহমত হন। ফলে ড্র হয়ে যায় এই ম্যাচটি। সৌরভ পাল ৩০ রান করেন। শ্রেয়াংশ ঘোষ ২৯ ও সুদীপ ঘরামি ৭ রানে অপরাজিত থাকেন। বাংলা এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেল। প্রথম ইনিংসে আরও শ-খানেক রান বাংলার বেশি করা উচিত ছিল বলে দ্বিতীয় দিনেই বলেছিলেন হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। সেই কথাই সত্যি হলো।

বাংলার পরবর্তী ম্যাচ কানপুরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ১২ জানুয়ারি থেকে হবে সেই ম্যাচটি। আলাপুঝায় কেরলের বিরুদ্ধে উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে লিডের সৌজন্যে ৩ পয়েন্ট আদায় করেছে। রিঙ্কু সিং প্রথম ইনিংসে ৯২ রান করেন। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক আরিয়ান জুয়াল ও প্রিয়ম গর্গ শতরান করেন। বোলারদের মধ্যে অঙ্কিত রাজপুত পাঁচ উইকেট নেন। পরের ম্যাচে বাংলা যেমন আকাশ দীপকে পাবে না, তেমনই উত্তরপ্রদেশ পাবে না রিঙ্কুকে। তবু বাংলার কঠিন ম্যাচই অপেক্ষা করছে ইউপির বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+