Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি বনাম মুম্বই ম্যাচে কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে, জেনে নিন

প্লে-অফের টিকিট নিশ্চিত করতে রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

প্লে-অফের টিকিট নিশ্চিত করতে রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে দিল্লিকে হারিয়ে দিতে পারলেই ১৪ পয়েন্ট নিয়ে ২০১৮ আইপিএলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

 দিল্লি বনাম মুম্বই ম্যাচে কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে, জেনে নিন

মুম্বইয়ের সঙ্গে একই পয়েন্টে রাজস্থান রয়্যালস থাকলেও নেট রান রেটের বিচারে রাজস্থানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের এগিয়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্স।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। বেন কার্টিংয়ের পরিবর্ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনার অকিলা ধনঞ্জয়।

অন্য দিকে, দিল্লি ডেয়ারডেভিলসের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার। সম্মানরক্ষার লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইছে শ্রেয়াস আইয়ারের দল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ নামার আগে দিল্লি শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়েছে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাওয়া জয়।

এই ম্যাচে নামার আগে দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, নিজেদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনতে চায় না তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একই দল ধরেই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে চাইছে টিম দিল্লি।

এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ:

দিল্লি ডেয়ারডেভিলস:

পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, হর্যল পটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ লামিচানে

মুম্বই ইন্ডিয়ান্স:

সূর্যকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরন পোলার্ড, অকিলা ধনঞ্জয়, যশপ্রীত বুমরা, ময়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকলেনাঘান

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+