India vs West Indies: এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
India vs West Indies: এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামতে চলছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর এই টুর্নামেন্ট থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ভারত। চলতি বছরে শেষের দিকে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি মঞ্চ হিসেবে এই সিরিজটিকে দেখছে ভারতীয় দল।
কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।

রোহিত শর্মা:
ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই প্রথম টি-২০ সিরিজ হতে চলেছে রোহিত শর্মার। ভারতের হয়ে ইনিংস যে তিনিই ওপেন করবেন তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। পয়া ইডেনে আন্তর্জাতিক টি-২০ সার্কিটে অধিনায়কত্বের সূচনাটা স্মরণীয় করে রাখতে চাইবেন রোহিত।

ঈশান কিষান:
সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ ধাঁধানো দর পাওয়া ঈশান কিষান ভারতীয় দলের ঈশান শুরু করতে পারেন রোহিত শর্মার সঙ্গে। ২০২২ মহা নিলামে সব থেকে বেশি মূল্যে দল পাওয়া ক্রিকেটার ঈশান। পারফরম্যান্স তিনি কেমন করেন সে দিকে যেমন নজর থাকবে ১৫.২৫ কোটি টাকা মুম্বই ইন্ডিয়ান্সের তেমনই ঈশানও মরিয়া থাকবেন নিজের দক্ষতা প্রামাণের জন্য।

বিরাট কোহলি:
অধিনায়কত্ব ছাড়ার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই প্রথম ম্যাচ হতে চলেছে কোহলির। দীর্ঘদিন বড় রানের দেখা না পাওয়া কোহলি সচেষ্ট থাকবেন পুরনো ছন্দে খুঁজে পাওয়ার জন্য।

সূর্যকুমার যাদব:
মিডল অর্ডারে ভারতীয় দলকে নির্ভরতা জোগাবে সূর্যকুমার যাদবের উপস্থিতি। টপ অর্ডারে ধস নামলেও তা সামলানোর ক্ষমতা রাখেন সূর্য। ওডিআই সিরিজের দেখা গিয়েছে কী ভাবে দলের বিপদে রুখে দাঁড়িয়েছিল সূর্যকুমার যাদবের ব্যাট। সূর্যর সঙ্গে এই পজিশনে দলে জায়গা পাওয়ার জন্য লড়াইয়ে রয়েছে শ্রেয়াস আইয়ারও।

ঋষভ পন্থ:
সব ফরম্যাটের নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন ঋষভ। মহেন্দ্র সিং ধোনির ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর জন্য বিসিসিআই-ও ক্রমাগত সমর্থন জুগিয়ে চলেছে রিষভকে। ওয়েস্ট ইন্ডিজর বিরুদ্ধে একদিনের সিরিজের পর প্রথম টি-২০ দলেও তাঁর জায়গা পাওয়াটাও নিশ্চিত।

ভেঙ্কটেশ আইয়ার:
গত বছর আইপিএ-এ কলকাতার জার্সিতে দুর্দান্ত পারফরম্যানস্ করেছিলেন ভেঙ্কটেশ। সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের জন্যই ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল কেকেআর। কেকেআর-এর ঘরের মাঠে আইয়ার দলে সুযোগ পেতে পারেন।

দীপক চাহার:
১৪ কোটি টাকায় দীপককে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি কতটা সফল হন সেই দিকে নজর থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের। ইডেনের উইকেটে দীপক যে খেলবে তা বলাই বাহুল্য।

শার্দূল ঠাকুর:
দীপকের পেস সঙ্গী হিসেবে এই ম্যাচে দেখা যেতে পারে শার্দূল ঠাকুরকে। ওডিআই ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন নিলামে ১০ কোটি টাকায় দল পাওয়া শার্দূল। তাঁর সুযোগ রয়েছে প্রথম একাদশে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার।

হর্ষল প্যাটেল:
গত আইপিএল-এর বেগুনি টুপি জয়ী বোলার হর্ষল। আইপিএল-এ সেরা পারফরম্যান্সের কারণেই জাতীয় দলের দরজা খোলে। সুযোগ পেলে তাঁর দক্ষতা যে একই রকম রয়েছে তা প্রমাণ করতে হবে হর্ষলকে।

মহম্মদ সিরাজ:
প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেস আক্রমণে ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন সিরাজ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে সিরাজের উপর নজর থাকবে দেশবাসীর।

যুজবেন্দ্র চহাল:
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে প্রথম টি-২০ ম্য়াচে দলে জায়গা পেতে পারেন চহাল। ওডিআই সিরিজেও দারুণ ছন্দে ছিলেন এই স্পিনার।












Click it and Unblock the Notifications