Prasidh Krishna: লজ্জার রেকর্ড গড়া প্রসিদ্ধ হ্যাটট্রিক করলেন দক্ষিণ আফ্রিকায়, শামির বিকল্প হতে পারবেন?
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে লজ্জার রেকর্ড গড়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু প্রোটিয়া সফরে বল হাতে জ্বলে উঠলেন কর্ণাটকের পেসার। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন প্রসিদ্ধ, সেইসঙ্গে বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার রেকর্ড ব্যতিক্রম ছিল।
দক্ষিণ আফ্রিকা সফরে একদিকে যখন ভারতীয় দল টি ২০ সিরিদ খেলছে তখন অন্যদিকে মাঠে নেমে পড়েছে 'এ' দলও। পোচেস্ট্রামে বেসরকারি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা 'এ' দল। এই ম্যাচে বল হাতে হ্যাটট্রিক করেন প্রসিদ্ধ কৃষ্ণ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ শামির াম থাকলেও তাঁর খেলা নিয়ে প্রশ্ন আছে। তাঁর পায়ের গোঁড়ালিতে চোট রয়েছে। ফলে একান্ত শামি ছিটকে গেলে প্রসিদ্ধ কিন্তু তাঁর পারফরম্যা ন্সের সৌজন্যে নিজের পথ প্রশস্ত রাখলেন।
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে একটি নতুন রেকর্ড করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে বল হাতে শামি-বুমরাহরা একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন। তবে সেই রেকর্ড গর্বের এবং মাইলস্টোনের। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কারণ, তিনি একটি লজ্জার নজির সৃষ্টি করেছেন ভারতীয় বোলারদের মধ্যে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান খরচ করার নজির বললেন প্রসিদ্ধ ।কৃষ্ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গুয়াহাটিতে ৪ ওভার বল করে ৬৮ রান খরচ করেন তিনি। একটি উইকেটও পাননি।
একটি টি-টোয়েন্টিতে সব থেকে রান দেওয়া ভারতীয়দের তালিকায় শীর্ষে ছিলেন যুজবেন্দ্র চহাল। তিনি ৬৪ রান দিয়েছিলেন। প্রসিদ্ধ টপকে গেলেন চহালকে। ২০১৮ সালে চহাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৪ রান দিয়েছিলেন। পাঁচ বছর পর তাঁকে টপকে ৬৮ রান দিলেন প্রসিদ্ধ।
এদিকে ভালো খেলার পুরস্কার পেলেন রিঙ্কু সিং। আইসিসি টি ২০ ক্রম তালিকায় একধাক্কায় ৪৬ ধাপ উপরে উঠে এলেন ভারতীয় এই ব্যাটার। সদ্য প্রকাশিত আইসিসির তালিকায় ৪৬৪ পয়েন্ট নিয়ে ৫৯ নম্বরে রয়েছেন রিঙ্কু। অন্যদিকে ১ নম্বর জায়গা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব।












Click it and Unblock the Notifications