Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জেতা ভারতের মহিলা দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, নিজ হাতে বিতরণ করলেন লাড্ডুও

দৃষ্টিহীনদের প্রথম টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত।

কলম্বোয় ফাইনালে বাজিমাতের পর এই দলের অনেকেই দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়িত হলো।

৬ দলের এই টুর্নামেন্টে ভারতীয় মহিলা দল দৃষ্টিহীনদের বিশ্বকাপ জিতেছে। কিছুদিন আগে ভারতের মহিলা দল ওডিআই বিশ্বকাপ জিতেছিল। সেই দলের ক্রিকেটার ও কোচেদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন তিনি।

দলের সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে একটি অটোগ্রাফ করা ব্যাট উপহার দেন, এবং প্রধানমন্ত্রীও দলের জন্য একটি বলে স্বাক্ষর করেন। ঐতিহাসিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদী আগেই অভিনন্দন জানিয়েছিলেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, "প্রথম দৃষ্টিহীনদের মহিলা টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করার জন্য ভারতীয়দলকে অভিনন্দন! আরও প্রশংসনীয় বিষয় হলো, তারা সিরিজে অপরাজেয় ছিল।"

তিনি আরও যোগ করেন, "এটি সত্যিই একটি ঐতিহাসিক ক্রীড়া অর্জন, কঠোর পরিশ্রম, দলগত কাজ এবং সংকল্পের এক উজ্জ্বল উদাহরণ। প্রতিটি খেলোয়াড়ই একজন চ্যাম্পিয়ন! দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা রইল। এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।" মোদী এদিন নিজের হাতে ক্রিকেটারদের মিষ্টিমুখও করান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+