পাঠ্য পুস্তকে ধোনি ফুটবলার! বিরাট ভুলে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন
ফুটবল তাঁর প্রথম প্রেম, রাঁচির স্কুল টিমে তেকাঠির নীচেই দাঁড়াতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে মাহি গোলকিপার থেকে হয়ে গেলেন উইকেটকিপার। এরপরের ইতিহাস তো ক্রিকেট বিশ্বে সবারই জানা। স্কুল টিম থেকে ভারতীয় দলের জার্সি, তারপর দেশকে দিয়েছেন দুটি বিশ্বকাপ। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
কিন্তু স্কুল পাঠ্য বইয়ে ধোনি এখনও ফুটবলার।বিশ্বকাপজয়ী অধিনায়ককে এ বার এক পাঠ্য বইয়ে উল্লেখ করা হল ফুটবলার হিসেবে। সম্প্রতি সমাজ মাধ্যমে উঠে এসেছে একটা ছবি। যেখানে এক পাঠ্য বইয়ে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের ছবি দেওয়া হয়েছে। যেখানে বিরাট কোহলির নামের নীচে লেখা হয়েছে ক্রিকেটার। আর মহেন্দ্র সিং ধোনির নামের নীচে লেখা হয়েছে ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় ওই পাঠ্য বইয়ের পাতার ছবি ভাইরাল হয়েছে। যেখানে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন ধোনির ভক্তরা।

— Out Of Context Cricket (@GemsOfCricket) June 8, 2023
পেশাদার ক্রিকেটার হলেও ধোনির ফুটবলের প্রতি টান এতটুকুও কমেনি। ভারতীয় দলের অনুশীলনের সময় বার বারই সতীর্থদের নিয়ে ফুটবলে মেতে উঠতেন মাহি। সেই ধারা চালু আছে চেন্নাই সুপার কিংসেরও। এমনকি আইএসএলের মঞ্চেও বার বার দর্শক হিসাবে হাজির হয়েছেন ধোনি।
Gyanendra Malla Nepal cricketer🏃 https://t.co/S1HRfkmHAe
— Used to be happy🙂 (@dineshkohlifan) June 8, 2023
গত সপ্তাহেই চেন্নাইকে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। সদ্যই হাঁটুএত অস্ত্রোপচার হয়েছে মহেন্দ্র সিং ধোনির।আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদ থেকেই হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ে গিয়েছিলেন এমএসডি। সেখানে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএস ধোনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি ইঙ্গিত দেন যে, পরের মরশুমেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফিরতে পারেন তিনি। আপাতত বিশ্রামেই আছেন ধোনি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন











Click it and Unblock the Notifications