ভারতীয় ক্রিকেটে পেটিএমের বদলে মাস্টারকার্ড! জার্সি স্পনসরের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে উঠে এলো স্পনসর ইস্যু। বোর্ডসূত্রে খবর, ভারতীয় ক্রিকেটে টাইটেল স্পনসর পেটিএমের তরফে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর বাইজুসের কাছ থেকে বোর্ড ৮৬.২১ কোটি বকেয়া পাচ্ছে না বলেও অভিযোগ। এই নিয়ে চলছে চাপানউতোর।

ভারতীয় দলের স্পনসরশিপ নিয়ে জটিলতা, খতিয়ে দেখছে বিসিসিআই

ওপো (Oppo)-কে পিছনে ফেলে ভারতীয় দলের জার্সি স্পনসর হয় বাইজু'স (Byju's)। এই এডটেক কোম্পানির সঙ্গে যে জার্সি স্পনসরশিপের চুক্তি রয়েছে তার মেয়াদ গত এপ্রিলে ফের বাড়ানোর বিষয়ে সহমত পোষণ করেছিল বিসিসিআই। ২০২৩ সাল অবধি এই সংস্থাটির ভারতীয় দলের জার্সি স্পনসর থাকার কথা। কিন্তু তাদের কাছে বোর্ডের ৮৬.২১ কোটি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। চুক্তির মেয়াদ বৃদ্ধির সময় ১০ শতাংশ ইনক্রিমেন্টের কথা বলা হয়েছিল।

যদিও বাইজুস'-এর মুখপাত্র দাবি করেছেন, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা হলেও নতুন চুক্তি সম্পাদিত হয়নি। চুক্তি হয়ে গেলেই শর্তানুযায়ী বোর্ডের যা প্রাপ্য তা দেওয়া হবে। কিন্তু যেহেতু মেয়াদ বাড়ানো সংক্রান্ত নতুন চুক্তি সম্পাদিতই হয়নি, ফলে বিসিসিআই এই সংস্থার কাছে এখনও পর্যন্ত কোনও টাকা পায় না বলেই দাবি ওই মুখপাত্রর। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় দলের জার্সি স্পনসর হয় বাইজু'স। সম্প্রতি রিপোর্টে প্রকাশ, সম্প্রতি কর্মী সঙ্কোচনের পথে হেঁটেছে এই এডটেক সংস্থা। ফলে আর্থিক কারণে জটিলতা যদি বাড়ে তাহলে এই সংস্থা আদৌ নির্ধারিত সময় অবধি ভারতের জার্সি স্পনসর থাকতে পারবে কিনা তা স্পষ্ট নয়।

এর পাশাপাশি ভারতে বিসিসিআইয়ের যত প্রতিযোগিতা হয় তাতে টাইটেল স্পনসর হিসেবে রয়েছে পেটিএম। কিন্তু তারাই এবার সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। ২০২৩ অবধি পেটিএম টাইটেল স্পনসর, কিন্তু বিসিসিআইকে এই সংস্থা অনুরোধ করেছে মাস্টারকার্ডের হাতে টাইটেল স্পনসরশিপ তুলে দিতে। ২০১৯ সালের সেপ্টেম্বরে পেটিএমের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩১ মার্চ অবধি। চুক্তি নবীকরণ সংক্রান্ত রি-অ্যাসাইনমেন্টের আবেদন চলতি মাসের যে তারিখের মধ্যে করার কথা ছিল তা মিস করেছে ওই সংস্থা। তবু বিসিসিআই পেটিএমের সঙ্গে এতদিনের সম্পর্কে সম্মান জানিয়ে তাদের নতুন অনুরোধের বিষয়টি নিয়ে বিবেচনা করছে। ২০১৯ সালের অগাস্ট মাসে ভারতে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে টাইটাল স্পনসরশিপের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। চার বছরের জন্য এই চুক্তি। ম্যাচপিছু ৩.৮০ কোটি টাকা বোর্ডকে দেওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+