T20 World Cup: ব্রেট লি-র নজির স্পর্শ করলেন প্যাট কামিন্স, টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকায় আছেন কারা?
২০২৩ সালের আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন প্যাট কামিন্স। এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। শুক্রবার সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন কামিন্স। সেই সঙ্গে টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিককারীদের তালিকায় নিজের নাম যুক্ত করে নিলেন কামিন্স।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধেই হ্যাটট্রিকটি করেছিলেন।

এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল। ২০০৭ সালে কেপটাউনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেন অজি পেসার ব্রেট লি। এরপর টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক আসে ২০২১ সালে। সেই বছর তিনটি হ্যাটট্রিক হয়। আয়ারল্যান্ড বোলার কার্টিস ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা শারজার মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
২০২১ সালেই শারজাতে দক্ষিণ আফ্রিকাতে কাগিসো রাবাডা ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ২০২২ সালেসংযুক্ত আরব আমিরশাহির বোলার কার্তিক মেইয়াপ্পন শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক সম্পন্ন করেন। আয়ারল্যান্ডের জোসুয়া লিটল অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। এবার ২০২৪ সালে প্রথম হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স।
এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন কামিন্স। তিনি দলকেও সাফল্য এনে দিচ্ছেন। ২০২৩ সালে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ জেতান কামিন্স।
বাংলাদেশ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, 'আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি বিষয়টা স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে বিষয়টা ভুলে গেলাম। আমার মনে হয় (মার্কাস) স্টয়নিস দৌড়ে বিষয়টি আমাকে বলে। আমার অবশ্যই ভালো লাগছে।'
ব্যাট করতে নেমে ১৪০ রান তোলে বাংলাদেশ। পরে ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে অজিরা ১০০ রান তোলার বৃষ্টি নামলে আর খেলা হয়নি। ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া পায় ২৮ রানের জয়।












Click it and Unblock the Notifications