পাকিস্তানের এই স্টার ক্রিকেটারের সুন্দরী স্ত্রী বিরাটের চরম ভক্ত! জানেন কেন
তাঁর নায়োকোচিত ব্যাটিং, আগ্রাসনের নেতৃত্বে মুগ্ধ অনেকেই। বিরাট কোহলি পুরুষমন যদি নিজের খেলার স্টাইলে জিতে নিতে পারেন, তাহলে তার সঙ্গে বাড়তি 'সোয়াগে' তিনি বহু মহিলা মনেই দাপট ধরে রেখেছেন। শুধু কি ভারতে রয়েছে তাঁর ফ্যানকূল? দেশবিদেশেও বিরাটের দাপট কিছু কম নয়। দেশের গণ্ডি পার করে বিরাট কোহলি বহু মহিলা মনেই দাগ কেটেছেন। যেমন তিনি দাগ কেটেছেন এই পাকিস্তানি স্টার ক্রিকোরের স্ত্রীয়ের মনে!

বিরাট কোহলির ফ্যান কে?
বিরাট কোহলির ফ্যান পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলির স্ত্রী। হাসানের স্ত্রী শামিয়া আরজু বিরাটের বহুদিনের ভক্ত। আর এই একনিষ্ঠ ভক্ত হওয়ার নেপথ্যে রয়েছে কিছু ঘটনা।

বিরাটের ভক্ত কেন শামিয়া?
উল্লেখ্য পাকিস্তানিকে বিয়ে করলেও, শামিয়া মূলত ভারতের মেয়ে। ভারতের হরিয়ানার মেয়ে শামিয়া। আর সেই সূত্রে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে শামিয়া জানাতে দ্বিধা বোঝ করছেন না যে তিনি বিরাট কোহলি ভক্ত। উল্লেখ্য, এই বিরাটই আজ শামিয়ার স্বামী হাসানের বিরুদ্ধে নামছেন দুবাইয়ের ময়দানে। আর দুইপক্ষের সামনে রয়েছে একমাত্র লক্ষ্য , তা হল জয়।

শামিয়া-হাসানের বিয়ে
উল্লেখ্য, শামিয়া আরজুর সঙ্গে হাসান আলির বিয়ে সম্পন্ন হয়েছে ২০১৯ সালে। তাঁদের বিবাহ বাসর ছিল দুবাইতে। সেই দুবাইতেই এবার ২০২১ সালে শামিয়ার প্রিয় তারকার বিরুদ্ধে মাঠে নামছেন শামিয়ার স্বামী হাসান। উল্লেখ্য, হাসান আলির সঙ্গে বিয়ের বহু আগে থেকেই তাঁর সঙ্গে ডেট করছেন শামিয়া। দু বছরের টানা প্রেম পর্বের পর পাকিস্তানি ক্রিকেটারের ঘরনী হন শামিয়া। উল্লেখ্য, বিরাটের পাকিস্তানি ভক্তের সংখ্যা কম নন। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপে পকিস্তানের জনৈক রিজালা রেহান আন্তর্জাতিক সেনসেশন হয়ে যান একটি ইন্টারভিউ ঘিরে। সেখানে তিনি বলেন 'মুঝে বিরাট দেদো।'

করবা চৌথ ও অনুষ্কা
উল্লেখ্য, আজ দেশ জুড়ে পালিত হচ্ছে করবা চৌথ। এদিন বিবাহিতা স্ত্রীরা স্বামীর শুভ কামনা করে এদিন উপবাস করেন। এমন এক দিনে প্রতিবারই বিরাটের জন্য করবা চৌথের ব্রত রাখেন অনুষ্কা। আর এবার এমন দিনে যখন ভারত-পাকিস্তান মহারণ পড়েছে, তখন অনুষ্কার টুইটের দিকে তাকিয়ে নেটিজেনরা। স্বামী বিরাটের উদ্দেশে তিনি কোন বার্তা দেন তার দিকে তাকিয়ে সকলে। উল্লেখ্য, ২০১৭ সালে ইতালিতে স্বপ্ন সুন্দর পরিবেশে বিয়ে সম্পন্ন করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বহু দিন ধরে তাঁদের প্রেম পর্ব চলাকালীন 'বম্বে ভেলভেট' ফিল্মের মুক্তির পর দুই তারকা দম্পতির মধ্যে বোঝাপড়াতে সমস্যা হয়। তবে সেই ব্রেক আপের সমস্যা কাটিয়ে এক ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরই দুই তারকা প্যাচ আপের ঘোষণা করেন। সেই ঘটনার ফের একবার প্রেমের পথে এগিয়ে যান তাঁরা। এরপর আর ফিরে তাকাতে হয়নি জাঁকজমক সহকারে বিয়ে ও তারপর কন্যা সন্তানের জন্মের পর সুখের সংসারে রয়েছেন বিরুষ্কা।












Click it and Unblock the Notifications