T20 World Cup: বৃষ্টিতে ধুয়ে গেল বাবরদের সুপার ৮-র স্বপ্ন, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় পাকিস্তানের
আমেরিকা ও আয়ারল্যান্ড ম্যাচ ফ্লোরিডার বন্যা-বৃষ্টিতে ভেস্তে গেল, ফলে পয়েন্ট ভাগ হয়ে গেল। আমেরিকা ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছে যাবে। পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেল শেষ ম্যাচ খেলার আগেই।
চলতি টি-২০ বিশ্বকাপ আপাতত একটি রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। আজ ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ছিল আমেরিকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে এটাই আমেরিকার শেষ ম্যাচ। তবে এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট দল। কারণ এই ম্যাচের উপরেই নির্ভর করছিল বাবর আজমের দল চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে পৌঁছতে পারবে কি না।

ভারতীয় সময় ১০.৪৫ নাগাদ ফের একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু এরপর ফেৱ বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বাতিল ঘোষণা হল।ফলে পাকিস্তানের সব আশায় শেষ হয়ে গেল। হোটেলে বসেই বিদায় নিতে হল পাকিস্তানকে।
পাকিস্তানের একমাত্র আশা, ফ্লোরিডায় ম্যাচ হোক এবং তাতে আয়ারল্যান্ড জিতুক। একমাত্র এই অঙ্কেই আরও একটা লাইফলাইন পেতে পারত পাকিস্তান। এই অঙ্ক মিললে শেষ ম্যাচে পাকিস্তানকে আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হতো। কিন্তু কোনও অঙ্কই কাজে এল না। বৃষ্টিতেই বলই গড়াল না। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট করে পেল দুই। শেষ ম্যাচে বাবররা জিতলেও তা কোনও কাজে আসবে না।
গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে ভারত। তিন ম্যাচে ফুল ৬ পয়েন্ট এবং নেট রান রেট প্লাস ১.১৩৭। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক তিন ম্যাচে ৪ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট ০.১২৭।
গত বার টি২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল পাকিস্তান। তারাই এ বার বিদায় নিল প্রথম রাউন্ডে! সুপার এইট নিশ্চিত আমেরিকার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ বাকি পাকিস্তানের। নিউজিল্যান্ডের পর এবার বড় দল পাকিস্তানও বিদায় নিল গ্রুপ পর্ব থেকে।












Click it and Unblock the Notifications