T20 World Cup: স্বস্তি দিচ্ছে পন্থ এবং পেসারদের ফর্ম, সুপার ৮-এর আগে ভারতের রয়েছে বিরাট অস্বস্তিও
গ্রুপ পর্বের লড়াই শেষ। ভারত সহজেই সুপার ৮-এ জায়গা করে নিয়েছে।এবার ভারত সুপার ৮-এ তিনটি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে ভারত, শনিবার বৃষ্টির জন্য কানাডা ম্যাচ ভেস্তে গেলেও ভারতের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। গ্রুপ পর্বে তিন ম্যাচে জয়ের স্বস্তির সঙ্গে বেশ কিছু অস্বস্তির জায়গাও আছে টিম ইন্ডিয়ার জন্য।
স্বস্তির কথা বললেই প্রথমেই উঠে আসবে ভারতীয় পেসারদের ফর্ম। জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং দুরন্ত পারফরম্যান্স করেছেন। ভারত অপরাজিত থাকা নিশ্চিত করতে এই জুটি তিনটি ম্যাতে প্রধান ভূমিকা পালন করেছে। পাকিস্তানের বিপক্ষে বুমরাহ ভারতের নাকয়ক, ১৫ ডট বল সহ চার ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। তিনি ভারতের প্রথম দুটি জয়ে ম্যাচের প্লেয়ার-অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং অর্শদীপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয় রেকর্ড গড়েন।

হার্দিক পাণ্ডিয়া বল হাতে দুর্দান্ত। তিন ম্যাচে সাত উইকেট নিয়ে, তিনি আরশদীপের পাশাপাশি ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাট হাতে এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেননি।একইসঙ্গে বলতে হবে রোহিতের নেতৃত্বের কথা। কঠিন সময়ে তাঁর কৌশলী নেতৃ্ত্ব ভারতের বড় স্বস্তির জায়গা।
ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কারণ প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ওপেনিংয়ে নেমে দলকে নির্ভরতা দিতে পারেননি।
ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারের উপর, ভারতের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আগে মিডল অর্ডারে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান থাকতেন এবার সেটা হচ্ছে না। শুরুতেই কোহলির উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ছে ভারতীয় দল।
শিবম দুবে আমেরিকা ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেও বোলিংয়ে এখনও সফল নন। তিন ম্যাচে কোনও উইকেট তুলতে পারেননি। অন্যদিকে অক্ষর প্যাটেল কার্যকরী ভূমিকা নিতে পারছেন না।
গ্রুপ সি থেকে আফগানিস্তান দ্বিতীয় স্থানে থেকে শেষ করায় আফগানিস্তান এবার ভারতের বিরুদ্ধে খেলবে। কেনসিংটন ওভালে ভারতীয় সময় রাত আটটায় খেলাটি শুরু হবে।২২ জুন ভারতের সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচ, তবে প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। সেটা বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে কোনও একটা দল হতে পারে,
২৪ জুন ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে ম্যাচ শুরু হবে। সুপার ৮ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। অর্থ্যাত প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাবে।












Click it and Unblock the Notifications