IND vs NZ: নিউজিল্যান্ডের সিরিজ জয়ে বিরল রেকর্ড! সহজে হজম হবে না, ব্যর্থতার দায় নিয়ে স্বীকারোক্তি রোহিতের

IND vs NZ: ২০০০ সালের পর ২০২৪। ভারত ২৪ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো। যা হজম করা সহজ নয়, মেনে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

দেশের মাটিতে এই প্রথম তিন টেস্টের সিরিজের সব কটিতেই হারল ভারত। ব্যর্থতার ময়নাতদন্তে কাঠগড়ায় ব্যাটিং বিভাগই।

IND vs NZ

২০০০ সালে ভারতকে এ দেশে এসে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল ২ টেস্টের সিরিজ। নিউজিল্যান্ডই প্রথম দেশ যারা ভারতে এসে তিন টেস্টের সিরিজের সবগুলি ম্যাচেই জয়লাভ করল। নিজের শহর মুম্বইয়ে প্রথমবার ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতাই সঙ্গী হলো রোহিত শর্মার।

রোহিত বলেন, টেস্ট ম্যাচ বা সিরিজ হারা সহজ ব্যাপার নয়। ফলে এই সিরিজের পরাজয় হজম করা কঠিন। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। নিউজিল্যান্ড এই সিরিজে আগাগোড়া আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমরা অনেক ভুল করেছি।

রোহিতের কথায়, প্রথম দুটি টেস্টে প্রথম ইনিংসে আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। এই ম্যাচে ২৮ রানের লিড ছিল। ভেবেছিলাম এগিয়ে আছি। টার্গেটও তাড়া করার মতোই ছিল। তবে দলগতভাবেই আমরা ব্যর্থ হয়েছি। যখন এই রান তাড়া করতে হয় তখন দ্রুত রান তোলা গেলে ভালো। সেই মানসিকতা নিয়েই শুরু করি, কিন্তু সেই কৌশল কাজে লাগেনি।

ভারত অধিনায়ক বলেন, যখন পরিকল্পনা খাটে না, তখন তা ভালো লাগে না। এই সিরিজে আমার কিছু পরিকল্পনা ছিল, যা কাজে লাগানো যায়নি। আমরা নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে না পারাতেই এই ফলাফল। ঋষভ পন্থ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দররা দেখিয়েছেন এই ধরনের পিচে কীভাবে ব্য়াটিং করতে হয়।

ভারতের মাটিতে টানা খেলার পর এমন ব্যাটিং বিপর্যয় মানতে পারছেন না রোহিত। রোহিত বলেন, এটা এমন একটা সিরিজ যেখানে আমাদের পরিকল্পনাগুলিই কাজে আসেনি। আমিও অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সেরা জায়গায় ছিলাম না। ব্যাটিংও ভালো করিনি। বোলাররা ভালো বল করেছেন। তাঁরা ম্যাচে রেখেছিলেন। কিন্তু সামগ্রিকভাবেই আমরা ব্যর্থ।

ম্যাচের সেরা হলেন দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেওয়া এজাজ প্যাটেল। সিরিজ সেরার পুরস্কার পেলেন উইল ইয়ং, যিনি কেন উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন। ইয়ং এই টেস্ট সিরিজে ২৪৪ রান করেছেন।

এই পরাজয়ের ফলে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেল। ভারতের সাফল্যের হার বা পয়েন্টের শতাংশ কমে হলো ৫৮.৩৩। অস্ট্রেলিয়া চলে গেল শীর্ষে (৬২.৫০ শতাংশ)। নিউজিল্যান্ড আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লড়াইয়ে থাকল, তাদের সাফল্যের হার হলো ৫৪.৫৫ শতাংশ। তিনে শ্রীলঙ্কা (৫৫.৫৬ শতাংশ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+