আইসিসি পুরুষ ও মহিলাদের বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক দল ঘোষিত, ভারতের কারা ঠাঁই পেলেন?
টি ২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল ভারতকে। যদিও সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে। সেই হতাশাজনক পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই ফের ধাক্কা। আইসিসি আজ যে পুরুষ ও মহিলাদের বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক দল ঘোষণা করেছে, তাতে মহিলা দলে ভারতের একমাত্র প্রতিনিধি স্মৃতি মান্ধানা। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহদের ঠাঁই হলো না বাবর আজমের নেতৃত্বাধীন বর্ষসেরা দলে।

পুরুষদের টি ২০ আন্তর্জাতিকের যে বর্ষসেরা দলটি ঘোষণা করা হয়েছে তাতে পাকিস্তানেরই তিনজন। অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। ওপেনার তথা উইকেটকিপার হিসেবে রয়েছেন পাকিস্তান দলে তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান। এ ছাড়া রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও আইসিসির বর্ষসেরা দলে ঠাঁই পেয়েছেন তিন প্রোটিয়া। এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরেজ শামসি। রিজওয়ানের ওপেনিং পার্টনার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। এ ছাড়াও দলে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, জশ হ্যাজলউড, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
The ICC Men's T20I Team of the Year certainly packs a punch 👊
— ICC (@ICC) January 19, 2022
More 👉 https://t.co/TtQKyBL3rw pic.twitter.com/mhfNsE2mU3
উল্লেখযোগ্যভাবে টি ২০ বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের কেউ এই দলে সুযোগ পাননি। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার ইংল্যান্ডের ডেভিড মালানেরও এই দলে ঠাঁই হয়নি। ব্যাটারদের মধ্যে প্রথম দশে থাকা যাঁদের নাম বর্ষসেরা টি ২০ দলে নেই তাঁরা হলেন লোকেশ রাহুল (পঞ্চম), অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ (ষষ্ঠ), ডেভন কনওয়ে (সপ্তম), রাসি ভ্যান ডার ডুসেন (নবম) ও মার্টিন গাপটিল (দশম)। বিশ্বের প্রথম ১০ বোলারের মধ্যে যাঁরা সুযোগ পাননি তাঁরা হলেন অ্যাডাম জাম্পা (তৃতীয়), আদিল রশিদ (চতুর্থ), রশিদ খান (পঞ্চম), মুজিব উর রহমান (সপ্তম), আনরিখ নরকিয়া (অষ্টম), শাদাব খান (নবম) ও টিম সাউদি (দশম)। অলরাউন্ডারদের তালিকার প্রথম দশে থাকা ৭ জনই সুযোগ পাননি। তাঁরা হলেন ১ নম্বর অলরাউন্ডার মহম্মদ নবি, দ্বিতীয় স্থানে থাকা শাকিব আল হাসান, তৃতীয় লিয়াম লিভিংস্টোন, চতুর্থ গ্লেন ম্যাক্সওয়েল, ষষ্ঠ জিশান মাকসুদ, সপ্তম জেজে স্মিট ও নবম স্থানে থাকা মঈন আলি।
The ICC Women's T20I Team of the Year is here 🤩
— ICC (@ICC) January 19, 2022
Did your favourite players make the list? 🤔 https://t.co/x228TJMTcz
বর্ষসেরা মহিলা টি ২০ দলে ওপেনার স্মৃতি মান্ধানাই একমাত্র ভারত থেকে সুযোগ পেয়েছেন। এই দলের ক্যাপ্টেন করা হয়েছে ন্যাট সিভারকে। দলে রয়েছেন ট্যামি বিউমন্ট, ড্যানি ওয়াট, গ্যাবি লুইস, অযামি জোন্স, লরা উলভার্ট, মারিজেন ক্যাপ, সোফি এক্লেস্টোন, লরিন ফিরি ও শবনিম ইসমাইল।












Click it and Unblock the Notifications