Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nitish Kumar Reddy: হাঁটুতে ভর দিয়ে সিঁড়ি ভাঙলেন, তিরুপতি মন্দিরে অন্য মেজাজে নীতীশ কুমার রেড্ডি

Nitish Kumar Reddy: অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফরম্যান্সের পর দেশে ফিরেই তিরুপতি মন্দিরে পুজো দিলেন নীতীশ কুমার রেড্ডি। মন্দিরে তাঁকে পাওয়া গেল অন্য মেজাজে।

অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হয়েছে নীতীশের। অলরাউন্ডার হিসেবে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনও করে ফেলেছেন।

Nitish Kumar Reddy

২২ জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ। কলকাতায় প্রথম ম্যাচ। টি২০ সিরিজের দলে রয়েছেন নীতীশ। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাঁকে রাখা হবে। আপাতত কয়েক দিনের বিশ্রাম নিয়েই ফের নেমে পড়বেন অনুশীলনে।

নীতীশ ইনস্টাগ্রাম স্টোরিতে তিরুপতি দর্শনের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। যা ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওটিতে দেখা গিয়েছে, অন্য পুণ্য়ার্থীদের মতোই নীতীশ হাঁটুতে ভর দিয়ে মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠছেন। সেখানে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

এর আগে, নীতীশ নিজের শহরে ফিরেও উষ্ণ অভ্যর্থনায় ভাসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণমুগ্ধরা। হুড খোলা জিপে সামনের সিটেই বসেছিলেন নীতীশ। ছিলেন বাবা মুত্যালু রেড্ডিও। সংবাদমাধ্যমের ভিড়ও ছিল উল্লেখযোগ্য।

নীতীশের জন্য চলতে থাকে পুষ্পবৃষ্টি। বিশাখাপত্তনমের গাজুওয়াকায় বাড়ি নীতীশের। ভারতীয় দলের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেওয়া নীতীশকে দেখতে রাস্তার দুই ধারেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ২১ বছরের এই অলরাউন্ডার আইপিএল খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

পারথে টেস্ট অভিষেক হয় নীতীশের। ৪১ ও অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১টি উইকেটও পেয়েছিলেন। অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই নীতীশ করেন ৪২। প্রথম ইনিংসে ১টি উইকেট দখল করেন। ব্রিসবেন টেস্টে ১৬ রানে আউট হন, ১টি উইকেটও পান। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১১৪ রান করেন, দ্বিতীয় ইনিংসে ১। সিডনি টেস্টে ০ ও ৪ রানে আউট হন, প্রথম ইনিংসে নেন ২ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+