Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবার ধোনি-শ্রীনি জুটি! চেন্নাই সুপার কিংসে এই প্রথম বড় দায়িত্ব নিয়ে প্রত্যাবর্তন এন শ্রীনিবাসনের

চেন্নাই সুপার কিংসের মালিকানা রয়েছে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের হাতে। এই প্রথম এর বোর্ড অব ডিরেক্টরসে আসতে চলেছেন এন শ্রীনিবাসন। সিএসকেসিএল এই বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েও দিয়েছে।

সংস্থার বার্ষিক সাধারণ সভা রয়েছে ২৭ সেপ্টেম্বর। সেদিনই আনুষ্ঠানিকভাবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের চেয়ারম্যান পদে বসবেন শ্রীনি। প্রাক্তন বিসিসিআই সভাপতির বয়স এখন ৮০। তিনি মূলত অবসর জীবনই কাটাচ্ছেন। জনসমক্ষেও বিশেষ আসেন না।

-

২০২৩ সালে চেন্নাই সুপার কিংস ধোনিকে যখন সংবর্ধিত করেছিল তখন শ্রীনিবাসন উপস্থিত ছিলেন। পারিবারিক ব্যবসা দেখভাল করেন শ্রীনি-কন্যা রূপা গুরুনাথ। রূপা পূর্ণ সময়ের জন্য সিএসকেসিএলের ডিরেক্টর থাকছেন।

সিএসকে সিইও কাশী বিশ্বনাথন সিএসকেসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে সংস্থার বোর্ডে থাকবেন। সিএসকেসিএলের অন্য ডিরেক্টররা হলেন প্রাক্তন বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল, আর শ্রীনিবাসন, রাকেশ সিং, পিএল সুব্রহ্মণ্যন, ভি মানিকম, ই জয়শ্রী। কাশী বিশ্বনাথন বলেন, শ্রীনিবাসনের বোর্ড অব ডিরেক্টরসে এসে চেয়ারম্যান হওয়া সিএসকের পক্ষে দারুণ বিষয়। তিনি আমাদের সেরা প্রশাসক। খুব ভালো লাগছে তিনি সিএসকেতে প্রত্যাবর্তন করছেন। তিনি উপদেষ্টার ভূমিকা পালন করবেন। কারণ, এখন তিনি খুব বেশি ঘোরাফেরা বা এক শহর থেকে অন্যত্র যেতে পারবেন না। কিন্তু আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই সব কিছু করব।

চলতি বছরের আইপিএল ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের পক্ষে। ১৪টির মধ্যে জয় এসেছিল মাত্র চারটিতে। ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে সাফল্য না পাওয়ায় পাঁচটি ম্যাচের পরই মহেন্দ্র সিং ধোনির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। তাতেও পয়েন্ট তালিকার দশম স্থান বা তলানিতে থেকে অভিযান শেষ করে সিএসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+