চিরবিদায়ের আগে গভীর শোক গ্রাস করেছিল শেন ওয়ার্নকে! শেষ টুইটে কী লিখেছিলেন তিনি
চিরকালের জন্যে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। বয়স হয়েছিল ৫২। তাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা যাচ্ছে। আচমকাই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটের মাঠে। শেন ওয়া
চিরকালের জন্যে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। বয়স হয়েছিল ৫২। তাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা যাচ্ছে। আচমকাই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটের মাঠে। শেন ওয়ার্ন নেই কিছুতেই যেন বিশ্বাস করে উঠে পারছেন না তাঁর একসময়ের সতীর্থরা।

টেস্ট ক্রিকেটে সবথেকে উইকেট নেওয়ার অধিকারী ছিলেন তিনিই। তাঁর বলের সামনাসামনি হওয়াটা কার্যত যে কোনও ক্রিকেটারের কাছে ভয়ের কারণ হয়ে ওঠত।
তবে মৃত্যুর পর তাঁর টুইট ঘিরে একাধিক প্রশ্ন উঠছে! অনেকেই বলছেন শেন ওয়ার্নের হার্ট অ্যাটার্কের কারন কি গভীর শোক?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শেষ টুইট!
ভারতীয় সময় আজ শুক্রবার সকালেই মৃত্যু হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়ার Rod Marsh-এর! আর এরপরেই শেন ওয়ার্ন তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে Rod Marsh-কে শ্রদ্ধা জানান। সেখানে তিনি লিখেছিলেন, Rod Marsh-এর প্রয়াণের খবর শুনে খুবই শোকাহত। উনি খেলার জগতে একজন কিংবন্দন্তি ছিলেন।

এমনকি যুব সম্প্রদায়ের কাছে অবশ্যই একজন অনুপ্রেরণাও ছিলেন। Rod Marsh-ক্রিকেট জগতকে অনেক কিছু দিয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের তো বটেই...। টুইটের শেষ লাইনের Rod Marsh-এর পরিবারকে ভালোবাসা এবং সমবেদন জানাতে ভোলেননি... সঙ্গে যোগ করেছেন RIP mate।
আর এই টুইট ঘিরেই ধোঁয়াশা!
এই টুইটের ঠিক ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু হল শেন ওয়ার্নের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন উইকেটরক্ষকেরও মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়েই। আর এখানেই প্রশ্ন চিকিৎসকদের একাংশের, তাহলে কি মার্শের মৃত্যুই কি ওয়ার্নকে গভীর শোকের মধ্যে নিয়ে গিয়েছিল। আর সেই শোক থেকে হার্ট অ্যাটার্ক। একেবারে উড়িয়ে দিতে পারছেন না চিকিৎসকরা। কারন প্রিয়জন কিংবা কাছের মানুষ শোক অনেক ক্ষেত্রেই মানুষকে দুর্বল করে দেয়। আর সেটাই কি এক্ষেত্রে ঘটল?
বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন Rod Marsh
জানা যায় বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন Rod Marsh। একাধিক বার্ধক্যজনিত রোগ ছিল তাঁর। সম্প্রতি ক্যুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রোড। আর এরপর থেকেই আরও অসুস্থতার মধ্যে চলে যান তিনি। আর এরপরেই এদিন সকালে রোড মার্শের প্রয়ান। পরপর দুই ক্রিকেটারের চলে যাওয়াটা কেউ যেন মেনে নিতে পারছেন না।
অস্ট্রেলিয়ার ক্রিকেট অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন
শেন ওয়ার্নের মধ্যে একটা আলাদাই প্রতিভা ছিল। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নেয়। আর তা ১২ বছর পর ছিনিয়ে নেওয়া হয়। আর তা দ্বিতীয়বারের জন্যে। ১৪৫টি টেস্টে শেন ওয়ার্নের ৭০৮টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৭১ রানে ৮ উইকেট। এখানেই শেষ নয়, একাধিক রেকর্ড রয়েছে ওয়ার্নের নামে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications